1. news@sangbadeisomoy.com : সংবাদ এই সময় : সংবাদ এই সময়
  2. info@www.sangbadeisomoy.com : সংবাদ এইসময় :
সিদ্ধার্থ" অংশ হতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করছি: কাজী নওশাবা আহমেদ - সংবাদ এইসময়
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন

সিদ্ধার্থ” অংশ হতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করছি: কাজী নওশাবা আহমেদ

  • প্রকাশিত: শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬
  • ১০০ বার পড়া হয়েছে

মো আবদুল করিম সোহাগ
ঢাকা

গেল নভেম্বেরে টানা তিন দিন মঞ্চে দর্শকের সামনে ছিলেন অভিনেত্রী ও মডেল কাজী নওশাবা আহমেদ। দুই মাস পর আবারও টানা তিন দিন দর্শকের সামনে থাকবেন বলে জানান তিনি। আজ থেকে ‘সিদ্ধার্থ’নাটকে দেখা যাবে তাকে।

বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে নাটকটির চারটি প্রদর্শনী অনুষ্ঠিত হবে।

সূচি অনুযায়ী, ২৪ ও ২৫ জানুয়ারি সন্ধ্যা ৭টায় একটি করে শো মঞ্চস্থ হবে। আর ২৬ জানুয়ারি বিকেল ৪টা ও সন্ধ্যা ৭টায় থাকবে দুটি প্রদর্শনী।

বিশ্বখ্যাত জার্মান লেখক হেরমান হেসের উপন্যাস ‘সিদ্ধার্থ’ অবলম্বনে নাটকটির নাট্যরূপ দিয়েছেন ও নির্দেশনা দিয়েছেন রেজা আরিফ। নাট্যদল আরশিনগরের প্রযোজনায় নাটকটি নতুনভাবে মঞ্চে দেখা যাচ্ছে।

‘সিদ্ধার্থ’ মূলত মানুষের আত্মঅন্বেষণ, বোধ, জীবনদর্শন এবং মুক্তির পথ খোঁজার গল্প। কাহিনিতে ব্রাহ্মণকুমার সিদ্ধার্থ গৃহত্যাগ করে সন্ন্যাস গ্রহণ করেন। দীর্ঘ সাধনার পরও তার অন্তর্দ্বন্দ্ব ও প্রশ্নের সমাধান মেলে না। এমনকি গৌতম বুদ্ধের সান্নিধ্যেও তিনি খুঁজে পান না কাঙ্ক্ষিত উত্তর। পরে ভোগ, প্রেম ও জীবনের কঠিন বাস্তবতার মধ্য দিয়ে গিয়ে নদীর কাছে ফিরে এসে তিনি উপলব্ধি করেন—জীবনের সব প্রশ্নের উত্তর প্রকৃতির মধ্যেই নিহিত।

কাজী নওশাবা বলেন, ‘‘সিদ্ধার্থ”অসাধারণ একটি উপন্যাস। এটি আত্মোপলব্ধির গল্প। বহুবার পড়েও মনে হতো, কেন এটি নিয়ে কাজ হয় না? নিজে যেন সেই সব ঘটনার সঙ্গে মিশে যেতাম। এভাবেই আস্তে আস্তে এর সঙ্গে সম্পৃক্ত হওয়া। এর অংশ হতে পেরে নিজেকে সত্যিই সৌভাগ্যবান মনে করছি।

তিনি আরও বলেন, ‘‘অনেকে সিদ্ধার্থ নাম শুনলেই গৌতম বুদ্ধকে ভাবেন। কিন্তু এই নাটকে হেরমান হেসের সিদ্ধার্থ বুদ্ধ নন। এটি বুদ্ধের ছায়ার আড়ালে থাকা এক ব্যক্তিগত মানসিক জগতের গল্প। নির্দেশক রেজা আরিফ সেই অনাবিষ্কৃত সিদ্ধার্থকেই সামনে আনছেন।

নাটকটিতে আরও অভিনয় করছেন পার্থপ্রতিম, জিনাত জাহান নিশা, ওয়াহিদ খান সংকেত, নাজমুল সরকার নিহাত, মাঈন হাসান, শাহাদাত নোমান, প্রিন্স সিদ্দিকীসহ অনেকে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট