1. news@sangbadeisomoy.com : সংবাদ এই সময় : সংবাদ এই সময়
  2. info@www.sangbadeisomoy.com : সংবাদ এইসময় :
সারা জীবন নায়িকা হয়ে থাকতে চান ভাবনা - সংবাদ এইসময়
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন

সারা জীবন নায়িকা হয়ে থাকতে চান ভাবনা

  • প্রকাশিত: রবিবার, ২৫ জানুয়ারি, ২০২৬
  • ৯৮ বার পড়া হয়েছে

আবদুল করিম সোহাগ ঢাকা।

সারা জীবন নায়িকা হয়ে থাকতে চান ভাবনা
অভিনয়ের পাশাপাশি আঁকাআঁকি ও লেখালেখি দিয়ে নজর কেড়েছেন আশনা হাবীব ভাবনা। ওটিটি-সিনেমা মিলিয়ে বর্তমানে হাতে তার একগুচ্ছ কাজ। সবগুলোতেই কেন্দ্রীয় চরিত্রে আছেন অভিনেত্রী। সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে জানালেন, আজীবন নায়িকা হয়ে থাকতে চান। করবেন না কখনও পার্শ্বচরিত্রে অভিনয়।

আপনার সব সিনেমাই কি নারীপ্রধান? জবাবে ভাবনা বলেন, দেশে এমনিতেই নারীদের নিয়ে গল্প কম হয়। এ ধরনের গল্পের চরিত্রে কাজ করা আমার জন্য অনেক বড় সুযোগ। চরিত্রের মাধ্যমে নারীদের হয়ে কথা বলতে চাই। মজার ব্যাপার হলো, আমি সব সিনেমাতেই প্রধান চরিত্রে অভিনয় করছি।
এরপর বলেন, সিনেমায় কখনোই পার্শ্বচরিত্রে অভিনয় করব না। সিনেমায় কাজ করলে নায়িকা হয়েই করব। আমি মেরিল স্ট্রিপের মতো অভিনয় করে যেতে চাই। সারা জীবনই নায়িকা হয়ে থাকতে চাই। সিনেমার প্রধান চরিত্র হলে কাজ করব, না হলে করব না।

কারণ হিসেবে ভাবনা বলেন, যাঁরা পার্শ্বচরিত্রে অভিনয় করেন, তাঁদের সম্মান জানাই। আমি কোনো চরিত্রকেই ছোট করতে চাই না—সবই গুরুত্বপূর্ণ। কিন্তু আমাদের দেশের প্রেক্ষাপটে যদি একবার পার্শ্বচরিত্রে নাম লেখাই, তখন প্রযোজক-পরিচালকেরা সেই চরিত্রের জন্যই ডাকবেন। আমাদের এখানে যোগ্যতার ভিত্তিতে কাজ দেওয়ার ক্ষেত্রে প্রফেশনালিজমের অভাব আছে। আমার নিজেরও অনেক চিত্রনাট্য পড়ে মনে হয়, পার্শ্বচরিত্রে অভিনয় করা উচিত। কিন্তু নায়িকা হিসেবে ভবিষ্যতের কথা ভেবে করি না।

সম্প্রতি একটি অয়েব সিরিজের কাজ শেষ করেছেন ভাবনা। এতে তার সহশিল্পী ইরফান সাজ্জাদ ও প্রার্থনা ফারদিন দীঘি। পরিচালক সুমন ধর।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট