1. news@sangbadeisomoy.com : সংবাদ এই সময় : সংবাদ এই সময়
  2. info@www.sangbadeisomoy.com : সংবাদ এইসময় :
নিউইয়র্কে মারুফের সঙ্গে থাকেন চিত্রনায়িকা মাহিয়া মাহি - সংবাদ এইসময়
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন

নিউইয়র্কে মারুফের সঙ্গে থাকেন চিত্রনায়িকা মাহিয়া মাহি

  • প্রকাশিত: শনিবার, ২২ নভেম্বর, ২০২৫
  • ১৪৪ বার পড়া হয়েছে

রিয়েল তন্ময়

ঢাকাই সিনেমার নায়িকা মাহিয়া মাহি। আওয়ামী দোসর হিসাবে আখ্যায়িত এ নায়িকা ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকেই আড়ালে চলে যান। ছিটকে পড়েন সিনেমা থেকেও। বেকার থাকায় দীর্ঘ প্রায় এক বছর ঘরবন্দী ছিলেন তিনি। সম্প্রতি দেশ ছাড়েন মাহি। চলে যান নিউইয়র্কে।

সেখানে যেয়ে নায়ক মারুফের বাড়িতে উঠেন এ অভিনেত্রী। যদিও তিনি বলেছেন এটি তার অবসর কাটানোর সফর। কিন্তু বাস্তবতা ভিন্ন, রাজনীতির কারণে আওয়ামী সরকার পতনের পর দেশে বেকায়দা পড়ে যান তিনি। তাই বিদেশেই কাজের সুযোগে সেখানে পাড়ি জমান।

সূত্র বলছে, সেখানেই স্থায়ী হওয়ার বন্দোবস্ত করছে মাহি। কিছুদিন আগে নিউইয়র্কে একটি স্টেজ শোতেও তাকে পারফর্ম করতে দেখা গেছে। এদিকে সম্প্রতি তিনি অংশ নেন চিত্রনায়ক জায়েদ খানের একটি শো-তে। জায়েদ খানের সঞ্চালনায় ঠিকানা টিভির ‘ফ্রাইডে নাইট উইথ জায়েদ খান’ শোতে অতিথি হয়েছিলেন মাহি। সেখানে তার ক্যারিয়ারের উত্থান-পতন, অভিজ্ঞতা ও ব্যক্তিজীবনের নানা প্রসঙ্গে কথা বলেছেন।

সেখানেই জানালেন তিনি এখন নায়ক মারুফের সঙ্গে থাকছেন তারই বাসায়। সেসময় তিনি তার পছন্দের খাবার শুটকি ভর্তা, ভাত ও বিরিয়ানি এমনটাও জানান।

‘আমেরিকায় থেকে বাংলা খাবার মিস করছেন কি?’, জায়েদ খানের এমন প্রশ্নের উত্তরে মাহি হেসে বলেন, ‘না, একদমই না। কারণ আমি এখন নায়ক মারুফ ভাইয়ের বাসায় থাকছি। যা খেতে চাই বললেই ভাবি রান্না করে দেন।’

উল্লেখ্য, শো-এর পুরো পর্বটি ধারণ করা হয়েছে নিউইয়র্কের সেন্ট্রাল পার্কে। বাংলাদেশ সময় ২১ নভেম্বর রাত ৮টায় পর্বটি প্রচারিত হয় ঠিকানা টিভির ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট