1. news@sangbadeisomoy.com : সংবাদ এই সময় : সংবাদ এই সময়
  2. info@www.sangbadeisomoy.com : সংবাদ এইসময় :
ফাহমিদার নতুন গান ‘বৃষ্টি তুমি ঝরছিলে সেদিন’ - সংবাদ এইসময়
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ১১:০৩ অপরাহ্ন

ফাহমিদার নতুন গান ‘বৃষ্টি তুমি ঝরছিলে সেদিন’

  • প্রকাশিত: সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫
  • ১০৯ বার পড়া হয়েছে

আবদুল করিম সোহাগ
বিনোদন রিপোর্ট

ফাহমিদা নবী।

বৃষ্টি, অভিমান আর জমে থাকা কষ্ট-এই তিন অনুভূতি ঘিরে ‘বৃষ্টি তুমি ঝরছিলে সেদিন’ শিরোনামের নতুন গান নিয়ে এসেছেন সংগীতশিল্পী ফাহমিদা নবী।

স্পৃহা মাল্টিমিডিয়া ইউটিউব চ্যানেলে শোনা যাচ্ছে গানটি। পাশাপাশি গানটি এসেছে দেশি ও আন্তর্জাতিক ডিজিটাল মিউজিক প্ল্যাটফর্মেও।

‘বৃষ্টি তুমি ঝরছিলে সেদিন, ভীষণ অভিমানী করে, তুমি যেন গাইছিলে গান, বেদনায় অশ্রুর সুরে, তুমি কী জানো এখনো আমার চোখে, কতো বর্ষা আসে’-এমন কথার গানগুলো লিখেছেন সোহেল আলম।

এই গানের সুর ও সংগীতায়োজন করেছেন শেখ মোহাম্মদ রাজোয়ান; আর ভিডিও চিত্র করেছেন আরিফুর ইসলাম।
গানটি নিয়ে ফাহমিদা নবী বলেন, গানের কথাগুলো খুবই মর্মস্পর্শী। গাওয়ার সময় দারুণ ভালো লেগেছিল। আমার কণ্ঠে শ্রোতারা যে ধরনের গান পছন্দ করেন তেমনই একটা গান, গানটি যেহেতু প্রকাশ হল আশা করছি শ্রোতারা এটি শুনে ভিন্নরকম অনুভূতি পাবেন।

ফাহমিদা নবী এখন নিয়মিত গান প্রকাশ করে যাচ্ছেন। ‘ফাহমিদা নবী’ নামের চ্যানেলটিতে গেল নভেম্বরে প্রকাশ পেয়েছে গান ‘সাত কাহন’, যে গানে সুর করেছেন এই শিল্পী নিজেই।

এর আগে, গত অগাস্টে প্রকাশ্যে এসেছে এই শিল্পীর গান ‘মেঘলা আকাশ’। জুনে তিনি প্রকাশ করেছেন গজল আঙ্গিকের গান ‘একজন তুমি খুঁজছি’।

জানুয়ারিতে এসেছিল এই শিল্পীর ‘কাছের মানুষ’ গান। আগামী বছরও নতুন কিছু গান প্রকাশ পাবে বলে জানিয়েছেন এই শিল্পী।
এই শিল্পীর অ্যালবামগুলোর মধ্যে আছে ‘এক মুঠো গান’, ‘এক মুঠো গান-২’, ‘দুপুরে একলা পাখি’, ‘তুমি কি সেই তুমি’, ‘মনে কি পড়ে না’, ‘চারটা দেয়াল হঠাৎ খেয়াল’, ‘তবু বৃষ্টি চাই’, ‘ইচ্ছে হয়’, ‘আমারে ছুঁয়েছিলে’ (নজরুলগীতি), ‘তুমি অভিমানে’ সহ আরও কিছু গান।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট