1. news@sangbadeisomoy.com : সংবাদ এই সময় : সংবাদ এই সময়
  2. info@www.sangbadeisomoy.com : সংবাদ এইসময় :
রাশিয়া নিয়ন্ত্রিত খেরসনে ইউক্রেনের ড্রোন হা/মলা, নি/হত ২৪ - সংবাদ এইসময়
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন

রাশিয়া নিয়ন্ত্রিত খেরসনে ইউক্রেনের ড্রোন হা/মলা, নি/হত ২৪

  • প্রকাশিত: শুক্রবার, ২ জানুয়ারি, ২০২৬
  • ৯১ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক

ছবি: বার্তা সংস্থা আনাদোলু
রাশিয়া নিয়ন্ত্রিত উপকূলীয় খেরসন অঞ্চলে ইউক্রেনের ড্রোন হামলায় কমপক্ষে ২৪ জন নিহত এবং ৫০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার নববর্ষ উদযাপনের সময় একটি হোটেল ও ক্যাফেতে এ হামলা হয় বলে জানিয়েছে মস্কো। খবর বার্তা সংস্থা আনাদোলুর।

খেরসন অঞ্চলে রাশিয়া-নিয়োগপ্রাপ্ত গভর্নর ভ্লাদিমির সালদো প্রথমে টেলিগ্রামে এক বিবৃতিতে বলেন, ‘এমন একটি স্থানে পরিকল্পিতভাবে ড্রোন হামলা চালানো হয়েছে, যেখানে বেসামরিক নাগরিকরা নববর্ষ উদযাপন করছিলেন।’ একে যুদ্ধাপরাধ বলে আখ্যা দিয়েছে মস্কো।

ইরানে ব্যাপক বিক্ষোভ, নিহত বেড়ে ৬
সালদো আরো বলেন, ‘একটি ক্যাফে ও হোটেলে তিনটি ড্রোন হামলা হয়েছে। প্রাথমিক তথ্য থেকে জানা যাচ্ছে যে ৫০ জনেরও বেশি মানুষ আহত ও ২৪ জন মারা গেছেন।’

ব্রিটিশ গোয়েন্দা সংস্থা এই হামলায় জড়িত বলে অভিযোগ করেছেন তিনি। আগামী ২-৩ জানুয়ারি খেরসনে শোক দিবস ঘোষণা করা হয়েছে।

সৌদি আরবে ১১৬ সরকারি কর্মকর্তা গ্রেপ্তার
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা টেলিগ্রামে দেয়া এক বিবৃতিতে বলেন, ইউক্রেনের পশ্চিমা সমর্থকরাই শেষ পর্যন্ত এ ঘটনার জন্য দায়ী।

খেরসন ইউক্রেনের সেই চারটি অঞ্চলের একটি, যেগুলো রাশিয়া ২০২২ সালে নিজেদের ভূখণ্ড হিসেবে ঘোষণা করে, যা কিয়েভ ও অধিকাংশ পশ্চিমা দেশ অবৈধ দখল হিসেবে প্রত্যাখ্যান করেছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট