1. news@sangbadeisomoy.com : সংবাদ এই সময় : সংবাদ এই সময়
  2. info@www.sangbadeisomoy.com : সংবাদ এইসময় :
ঘানার পলাতক সাবেক অর্থমন্ত্রী যুক্তরাষ্ট্রে গ্রে/ফতার - সংবাদ এইসময়
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন

ঘানার পলাতক সাবেক অর্থমন্ত্রী যুক্তরাষ্ট্রে গ্রে/ফতার

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৮ জানুয়ারি, ২০২৬
  • ৯৯ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক

ঘানার সাবেক অর্থমন্ত্রী কেন ওফোরি-আত্তা। ফাইল ছবি

দুর্নীতির অভিযোগে পলাতক থাকা ঘানার সাবেক অর্থমন্ত্রী কেন ওফোরি-আত্তা যুক্তরাষ্ট্রে গ্রেফতার হয়েছেন। বৃহস্পতিবার ফরাসি বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

৬৬ বছর বয়সী ওফোরি-আত্তা গত বছরের জানুয়ারি থেকে যুক্তরাষ্ট্রে অবস্থান করছিলেন। সেখানে তিনি প্রোস্টেট ক্যানসারের অস্ত্রোপচারসহ অন্যান্য চিকিৎসা নিচ্ছিলেন।

তার আইনজীবীদের বরাত দিয়ে এএফপি জানিয়েছে, ফেব্রুয়ারি ২০২৫-এ ঘানার কর্তৃপক্ষ তাকে পলাতক ঘোষণা করে এবং নভেম্বর মাসে তার বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে দুর্নীতির অভিযোগ আনা হয়। এরপর তিনি যুক্তরাষ্ট্রে থাকার মেয়াদ বাড়ানোর আবেদন করেছিলেন।
ওফোরির আইনজীবীরা জানিয়েছে, যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই) মঙ্গলবার তাকে গ্রেফতার করেছে। বর্তমানে তার অবস্থান সংক্রান্ত আইনি প্রক্রিয়া চলমান।

তারা আশা করছেন বিষয়টি দ্রুত নিষ্পত্তি হবে এবং জোর দিয়ে বলেছে, ওফোরি-আত্তা আইসিইর সঙ্গে পূর্ণ সহযোগিতা করছেন।
আইসিইর অনলাইন তথ্য অনুযায়ী, তাকে বর্তমানে ভার্জিনিয়া অঙ্গরাজ্যের একটি স্থাপনায় রাখা হয়েছে।

কেন ওফোরি-আত্তা ২০১৭ থেকে ২০২৪ সাল পর্যন্ত ঘানার সাবেক প্রেসিডেন্ট নানা আকুফো-আদ্দো সরকারের অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। দায়িত্বকালীন সময়ে তিনি বিতর্কিত কর সংস্কার কার্যক্রম এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) সংক্রান্ত আলোচনায় নেতৃত্ব দিয়েছেন।

সূত্র: দ্য আফ্রিকা রিপোর্ট

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট