1. news@sangbadeisomoy.com : সংবাদ এই সময় : সংবাদ এই সময়
  2. info@www.sangbadeisomoy.com : সংবাদ এইসময় :
ভূমিকম্পে কেঁপে উঠল ই/সরায়েল - সংবাদ এইসময়
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১০:০০ পূর্বাহ্ন

ভূমিকম্পে কেঁপে উঠল ই/সরায়েল

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬
  • ১১১ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক

প্রতীকী ছবি

ইসরায়েলে ৪ দশমিক ২ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়েছে। দেশটির দক্ষিণাঞ্চলে এই কম্পন অনুভূত হওয়ায় আতঙ্ক ছড়িয়ে পড়ে স্থানীয়দের মধ্যে।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) জেরুজালেম পোস্টের এক প্রতিবেদনে জানানো হয়, ইউরোপিয়ান-মেডিটেরানিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) ভূমিকম্পটির মাত্রা রিখটার স্কেলে ৪ দশমিক ২ হিসেবে নিশ্চিত করেছে। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল দক্ষিণ ইসরায়েলের ডিমোনা শহরের কাছাকাছি এলাকায়।

ভূমিকম্পের পরপরই লোহিত সাগর অঞ্চল ও দক্ষিণ নেগেভ মরুভূমিতে সতর্কতা জারি করে ইসরায়েলের হোম ফ্রন্ট কমান্ড। সতর্কতার পর এসব অঞ্চলের বাসিন্দারা ভূমিকম্প অনুভব করার কথা জানান।

ইসরায়েলের জরুরি চিকিৎসাসেবা সংস্থা ম্যাগেন ডেভিড আদম (এমডিএ) জানিয়েছে, ভূমিকম্পে এখন পর্যন্ত কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সূত্র: দ্য জেরুজালেম পোস্ট

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট