1. news@sangbadeisomoy.com : সংবাদ এই সময় : সংবাদ এই সময়
  2. info@www.sangbadeisomoy.com : সংবাদ এইসময় :
তীব্র তুষারঝড়ের কবলে পড়তে যাচ্ছে আমেরিকা - সংবাদ এইসময়
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন

তীব্র তুষারঝড়ের কবলে পড়তে যাচ্ছে আমেরিকা

  • প্রকাশিত: শুক্রবার, ২৩ জানুয়ারি, ২০২৬
  • ১১৬ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক

তীব্র তুষারঝড়ের কবলে পড়তে যাচ্ছে আমেরিকা
আর্কটিক অঞ্চল থেকে শক্তিশালী ঠান্ডা বাতাস আগামী কয়েক দিনে মার্কিন যুক্তরাষ্ট্রের বেশিরভাগ অংশে চরম প্রভাব ফেলবে বলে সতর্ক করেছেন আবহাওয়াবিদেরা।

এতে এই সপ্তাহের শেষদিকে ওয়াশিংটন ডিসি এবং নিউ ইয়র্কের কিছু অংশে ১০ ইঞ্চি পর্যন্ত তুষারপাত হতে পারে বলে বলা হচ্ছে।

আমেরিকার প্রায় ৩০টি অঙ্গরাজ্যে তীব্র তুষারপাতে প্রায় ১৬ কোটি মানুষ এর প্রভাবের মুখে পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

ন্যাশনাল ওয়েদার সার্ভিস (এনডব্লিউএস) বলছে দেশটির উত্তরাঞ্চলের দিকে তাপমাত্রা হিমাঙ্কের নিচে মাইনাস ৫০ ডিগ্রি ফারেনহাইট বা মাইনাস -৪৬ সেলসিয়াসের চেয়েও কমে যেতে পারে।

এরই মধ্যে টেক্সাস, নর্থ ক্যারোলাইনা ও সাউথ ক্যারোলাইনাসহ কয়েকটি অঙ্গরাজ্যে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। কর্তৃপক্ষ আশঙ্কা করছে, তীব্র ঠান্ডায় পানির পাইপ জমে ফেটে যেতে পারে এবং কিছু এলাকায় রাস্তা কয়েক দিন বন্ধ থাকতে পারে।

পূর্বাভাস অনুযায়ী, এই তীব্র শীত আগামী সপ্তাহ পর্যন্ত স্থায়ী হতে পারে। সূত্র: বিবিসি

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট