1. news@sangbadeisomoy.com : সংবাদ এই সময় : সংবাদ এই সময়
  2. info@www.sangbadeisomoy.com : সংবাদ এইসময় :
বি/পজ্জনক’ শীতকালীন ঝড়ের মুখে যুক্তরাষ্ট্র, ১৬ কোটি মানুষ ঝুঁকিতে - সংবাদ এইসময়
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন

বি/পজ্জনক’ শীতকালীন ঝড়ের মুখে যুক্তরাষ্ট্র, ১৬ কোটি মানুষ ঝুঁকিতে

  • প্রকাশিত: শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬
  • ১৩৬ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক

‘বিপজ্জনক’ শীতকালীন ঝড়ের মুখে যুক্তরাষ্ট্র, ১৬ কোটি মানুষ ঝুঁকিতে
যুক্তরাষ্ট্রে অত্যন্ত বিপজ্জনক শীতকালীন ঝড়ে ১৬ কোটি মানুষ ঝুঁকিতে পড়তে পারে।
‘অত্যন্ত বিপজ্জনক’ শীতকালীন ঝড়ের কবলে পড়তে যাচ্ছে যুক্তরাষ্ট্র। শুক্রবার থেকে শুরু হতে যাওয়া এই ঝড়ে দেশটির অন্তত ১৬ কোটি মানুষ ঝুঁকিতে পড়তে পারে বলে সতর্ক করেছে দেশটির জাতীয় আবহাওয়া পরিষেবা (এনডব্লিউএস)। ভারী তুষারপাত, জমাট বৃষ্টি ও আর্কটিক ঠান্ডার কারণে দেশজুড়ে জীবনযাত্রা ও যোগাযোগব্যবস্থায় বড় ধরনের বিঘ্নের আশঙ্কা করা হচ্ছে।

এনডব্লিউএস জানিয়েছে, যুক্তরাষ্ট্রের পশ্চিম ও মধ্যাঞ্চলের উঁচু সমতল ও পর্বত এলাকা থেকে শুরু হয়ে ঝড়টি পূর্বদিকে অগ্রসর হচ্ছে। ঝড়টি দেশের বিস্তীর্ণ এলাকায় চরম বিপজ্জনক পরিস্থিতির সৃষ্টি করতে পারে। আর্কটিক ঠান্ডার প্রভাবে তাপমাত্রা শূন্যের নিচে নেমে যাবে। তীব্র ঠান্ডা বাতাসের কারণে খোলা ত্বকে হাইপোথার্মিয়া ও ফ্রস্টবাইটের মতো প্রাণঘাতী ঝুঁকিও দেখা দিতে পারে।

তুষারপাতের শঙ্কা যেসব এলাকায়

পূর্বাভাস অনুযায়ী, ঝড়টি ধীরে ধীরে যুক্তরাষ্ট্রের মধ্য ও পূর্বাঞ্চল অতিক্রম করবে। এতে মেমফিস, ন্যাশভিল, ওয়াশিংটন ডিসি, বাল্টিমোর, ফিলাডেলফিয়া ও নিউইয়র্কসহ বিভিন্ন শহরে ভারী তুষারপাত হতে পারে।

এনডব্লিউএস জানায়, কলোরাডো থেকে ওয়েস্ট ভার্জিনিয়া হয়ে বোস্টন পর্যন্ত বিস্তৃত এলাকায় এক ফুটের বেশি তুষার জমতে পারে। নিউইয়র্ক সিটি ও আশপাশের এলাকায় রোববার ভোর থেকে সোমবার পর্যন্ত ১০ থেকে ১৪ ইঞ্চি পর্যন্ত তুষারপাতের পূর্বাভাস রয়েছে। একই সময়ে ওই অঞ্চলে অনুভূত তাপমাত্রা মাইনাস ১০ ডিগ্রি ফারেনহাইট (মাইনাস ২৩ ডিগ্রি সেলসিয়াস) পর্যন্ত নামতে পারে।

usa-2বোস্টনসহ দক্ষিণ নিউ ইংল্যান্ডের বড় অংশে ১২ থেকে ১৭ ইঞ্চি তুষারপাত এবং ঘণ্টায় প্রায় ৩০ মাইল বেগে ঝড়ো বাতাস বইতে পারে। সেখানে অনুভূত তাপমাত্রা মাইনাস ১৫ ডিগ্রি ফারেনহাইট (মাইনাস ২৬ ডিগ্রি সেলসিয়াস) পর্যন্ত নামার আশঙ্কা রয়েছে।

এনডব্লিউএস আরো জানিয়েছে, উত্তরাঞ্চলীয় প্লেইনস এলাকায় অনুভূত তাপমাত্রা মাইনাস ৫০ ডিগ্রি ফারেনহাইটেরও নিচে নামতে পারে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পূর্বাঞ্চলের বিস্তীর্ণ এলাকাতেও তীব্র শৈত্যপ্রবাহের আশঙ্কা রয়েছে।

জরুরি অবস্থা, ভ্রমণে সতর্কতা

ঝড় মোকাবিলায় আর্কানসাস, জর্জিয়া, টেক্সাস, নর্থ ক্যারোলাইনা ও সাউথ ক্যারোলাইনাসহ একাধিক অঙ্গরাজ্যে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। এর ফলে ন্যাশনাল গার্ডসহ জরুরি সেবাদানকারী সংস্থাগুলো প্রস্তুত রাখা হয়েছে।

usa-3নিউইয়র্কের গভর্নর ক্যাথি হোকুল জানিয়েছেন, রাজ্যজুড়ে ১ হাজার ৬০০টির বেশি স্নো প্লাও এবং ১ লাখ ১৪ হাজার টন লবণ প্রস্তুত রাখা হয়েছে। তিনি বাসিন্দাদের ঘরে বসে কাজ করা, প্রয়োজনীয় পণ্য আগে থেকেই মজুত করা এবং তুষার পরিষ্কারের সময় সতর্ক থাকার আহ্বান জানান।

নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি গণপরিবহন চালু থাকলেও নাগরিকদের অপ্রয়োজনে ঘরের বাইরে না যাওয়ার অনুরোধ জানান।

টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবট বলেন, ২০২১ সালের মতো বড় ধরনের বিদ্যুৎ বিপর্যয়ের আশঙ্কা নেই। তবে কোথাও কোথাও বরফ ও তুষারের কারণে সাময়িক বিদ্যুৎ বিচ্ছিন্ন হতে পারে।

usaঝড়ের আশঙ্কায় বহু বিমান সংস্থা যাত্রীদের বিনা ফিতে ফ্লাইট পরিবর্তনের সুযোগ দিচ্ছে। ফ্লাইট ট্র্যাকিং সংস্থা ফ্লাইটঅ্যাওয়ারের তথ্য অনুযায়ী, শনিবার যুক্তরাষ্ট্রে আসা-যাওয়া করা ২ হাজার ৭০০টির বেশি এবং রোববার প্রায় ২ হাজার ৯০০টি ফ্লাইট বাতিল করা হয়েছে।

আবহাওয়াবিদরা জানিয়েছেন, ঝড়ের চূড়ান্ত সময়ে সড়কপথে চলাচল প্রায় অসম্ভব হয়ে পড়তে পারে। তাই সপ্তাহান্তে ভ্রমণ এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে। সূত্র: বিবিসি।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট