1. news@sangbadeisomoy.com : সংবাদ এই সময় : সংবাদ এই সময়
  2. info@www.sangbadeisomoy.com : সংবাদ এইসময় :
আফগানিস্তানে তীব্র শীতে স্বাস্থ্যঝুঁকিতে ২ লাখ ৭০ হাজার শিশু - সংবাদ এইসময়
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৩:২৯ পূর্বাহ্ন

আফগানিস্তানে তীব্র শীতে স্বাস্থ্যঝুঁকিতে ২ লাখ ৭০ হাজার শিশু

  • প্রকাশিত: শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬
  • ৮৮ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক

আফগানিস্তানে তীব্র শীতে স্বাস্থ্যঝুঁকিতে ২ লাখ ৭০ হাজার শিশু
ছবি: বার্তা সংস্থা আনাদোলু

জাতিসংঘের শিশুবিষয়ক তহবিল (ইউনিসেফ) সতর্ক করে বলেছে, আফগানিস্তানে তীব্র শীত ও ভারী তুষারপাতে শীতজনিত রোগে আক্রান্ত হওয়ার মারাত্মক ঝুঁকিতে রয়েছে ২ লাখ ৭০ হাজার শিশু। এক বিবৃতিতে জাতিসংঘের সংস্থাটি এ কথা জানায়।

পূর্ব আফগানিস্তানে গত বছরের ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত শিশুরা ভারী তুষারপাতের কারণে আরো সংকটজনক পরিস্থিতিতে পড়েছে। ইউনিসেফ জানায়, ঠান্ডা ও স্যাঁতসেঁতে আবহাওয়ার দীর্ঘস্থায়ী সংস্পর্শের কারণে শ্বাসযন্ত্রের সংক্রমণ, হাইপোথার্মিয়া এবং অন্যান্য প্রতিরোধযোগ্য রোগের ঝুঁকি বেড়েছে।

বিবৃতিতে বলা হয়, অস্থায়ী বসতিতে বসবাসকারী শিশুরা বিশেষ করে বৃষ্টি, তুষার ও দুর্বল স্যানিটেশন সমস্যার সম্মুখীন হয়, যা স্বাস্থ্যঝুঁকি আরো বাড়িয়ে তোলে।

ইউনিসেফ আরো জানায়, আফগানিস্তানে শিশু পুষ্টি মোকাবিলায় যুক্তরাজ্য ১০.৮ মিলিয়ন ডলার অনুদান দিয়েছে।

আফগানিস্তানের একাধিক প্রদেশে ভারী তুষারপাত ও বৃষ্টিপাতে গত দুই দিনে কমপক্ষে ১১ জন নিহত এবং আরো তিনজন আহত হয়েছে। বৈরী আবহাওয়ার সবচেয়ে বেশি প্রভাব পড়েছে পূর্ব পারওয়ান, ওয়ারদাক, দক্ষিণ কান্দাহার, উত্তর জাওজান, ফারিয়াব এবং মধ্য বামিয়ান প্রদেশের বাসিন্দাদের ওপর। আগামী কয়েক দিন আফগানিস্তানের বেশির ভাগ অংশে বৃষ্টিপাত অব্যাহত থাকবে বলে জানিয়েছে স্থানীয় আবহাওয়া বিভাগ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট