1. news@sangbadeisomoy.com : সংবাদ এই সময় : সংবাদ এই সময়
  2. info@www.sangbadeisomoy.com : সংবাদ এইসময় :
সোশ্যাল মিডিয়া ছাড়তে চান আলিয়া! - সংবাদ এইসময়
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ১২:০১ অপরাহ্ন

সোশ্যাল মিডিয়া ছাড়তে চান আলিয়া!

  • প্রকাশিত: শনিবার, ৩১ জানুয়ারি, ২০২৬
  • ৯৫ বার পড়া হয়েছে

আবদুল করিম সোহাগ।

সোশ্যাল মিডিয়া তারকাদের শুধু ব্যক্তিগত জীবন ভাগ করে নেওয়ার মাঝে সীমাবদ্ধ নেই। এর ওপর নির্ভর করে পেশাগত জীবনও। নেট দুনিয়ার জনপ্রিয়তার ওপর নির্ভরও করে সেলিব্রিটিদের ক্যারিয়ার। তারপরও সোশ্যাল মিডিয়া থেকে সরে যেতে চান বলিউড তারকা আলিয়া ভাট।

সন্তানকে বুকের দুধ খাইয়ে যে সুফল পেয়েছেন আলিয়া ভাট
ভারতীয় সংবাদয়াধ্মের এক প্রতিবেদনে উঠে এসেছে, সোশ্যাল মিডিয়া নিয়ে নিজের দ্বিধার কথা জানাতে গিয়ে আলিয়া বলেন, “কিছু দিন আছে, যখন ঘুম থেকে উঠে মনে হয়, সব সোশ্যাল মিডিয়া মুছে ফেলি, শুধু একজন অভিনেত্রী হয়ে অভিনয়ই করি। বারবার এই আলোচনার অংশ হতে আর ইচ্ছা করে না। কিন্তু আমি জানি, তা করলে সেই সব মানুষের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে। আর সেটা আমি চাই না।”

মাতৃত্ব নিয়েও কথা বলেছেন অভিনেত্রী। তার কথায়, “এটা ভীষণ বড় একটা পরিবর্তন। পুরো ন’মাস জুড়ে এই পরিবর্তনটা হয়। নিজের শরীর আর মানসিকতার রূপান্তর টের পাওয়া যায়। কিন্তু যখন নিজের তৈরি সেই শিশুটিকে বাস্তবে জীবন্ত হয়ে উঠতে দেখেন, তখন সেই পরিবর্তনের গভীরতা এতটাই প্রবল হয় যে আগের মানুষটায় ফিরে যাওয়া প্রায় অসম্ভব বলে মনে হয়।”

গোপন ছবি ফাঁস হওয়ায় রেগে আগুন আলিয়া
মুক্তির অপেক্ষায় আছে আলিয়ার স্পাই সিনেমা আলফা। নির্মাণ করছেন শিব রাওয়াইল। প্রযোজনা করেছেন আদিত্য চোপড়া।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট