1. news@sangbadeisomoy.com : সংবাদ এই সময় : সংবাদ এই সময়
  2. info@www.sangbadeisomoy.com : সংবাদ এইসময় :
আত্মশুদ্ধির পথে রমজান: মন প্রস্তুত করার কৌশল - সংবাদ এইসময়
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন

আত্মশুদ্ধির পথে রমজান: মন প্রস্তুত করার কৌশল

  • প্রকাশিত: শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১১৬ বার পড়া হয়েছে

ইসলাম ডেস্ক।

মনকে যেভাবে রমজানের জন্য প্রস্তুত করবেন
রমজান শুধু অনাহারে থাকার মাস নয়, এটি আত্মশুদ্ধি ও হৃদয় জাগরণের সময়। শরীরকে রোজার জন্য প্রস্তুত করার কথা ভাবি আমরা অনেকেই, কিন্তু হৃদয় ও মনকে প্রস্তুত করার বিষয়টি প্রায়ই উপেক্ষিত থেকে যায়। অথচ রমজানের আসল শিক্ষা ও পরিবর্তন শুরু হয় মন থেকেই। পবিত্র এই মাসের জন্য আমাদের হৃদয়কে কীভাবে প্রস্তুত করা যায়?

রমজানের প্রস্তুতির প্রথম ধাপ হলো নিয়ত করা। যেমন করে প্রিয় কোনো অতিথির আগমনে আমরা আনন্দিত হই, ঠিক তেমনি রমজানকে স্বাগত জানানোর মানসিক প্রস্তুতি নিতে হবে। আল্লাহর কাছে দোয়া করতে হবে, এই মাসে যেন তিনি আমাদের হৃদয়কে পরিশুদ্ধ করেন, ভেতরের অপ্রয়োজনীয় আসক্তি ও পাপের বোঝা হালকা করে দেন।

বিজ্ঞাপন

ইসলামী চিন্তাবিদরা বলেন, রমজান শব্দের অর্থ এমন এক উত্তাপ, যা পাপকে পুড়িয়ে ছাই করে দেয়। তাই আগে থেকেই মনে মনে সিদ্ধান্ত নিতে হবে, এই মাসকে কীভাবে সর্বোচ্চভাবে কাজে লাগানো যায়। শুধু রোজা রাখাই নয়, বরং নিজের চরিত্র, চিন্তা ও অভ্যাসে ইতিবাচক পরিবর্তন আনার সংকল্প করতে হবে।

হৃদয়ে আল্লাহর জন্য জায়গা তৈরি করতে হলে অপ্রয়োজনীয় ব্যস্ততা কমাতে হবে। সব সময় ফোন, বই বা নানা কোলাহলে নিজেকে ভরিয়ে রাখলে আত্মসংযোগ তৈরি হয় না। প্রতিদিন অন্তত কিছু সময় একান্তে কাটানোর অভ্যাস গড়ে তোলার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।

কোনো বিভ্রান্তি ছাড়া চুপচাপ বসে দোয়া করা, নিজের শ্বাস-প্রশ্বাসে মনোযোগ দেওয়া এবং আল্লাহর সঙ্গে অন্তরের সংযোগ স্থাপন করার চেষ্টা করাই হতে পারে উত্তম প্রস্তুতি।

দিনে মাত্র ১০ মিনিট নীরবতায় বসে থাকার অভ্যাস হৃদয় ও মনকে অনেক বেশি শান্ত ও মনোযোগী করে তুলতে পারে। এতে রমজানে ইবাদতে মনোযোগ ধরে রাখা সহজ হয় এবং নিয়ত থেকে বিচ্যুত হওয়ার সম্ভাবনাও কমে।

রমজানের পরের জীবন নিয়েও এখনই ভাবা জরুরি। অনেকেই রমজান শেষে আবার আগের অবস্থায় ফিরে যান। এই পরিস্থিতি এড়াতে হলে রমজানেই একটি বাস্তব পরিকল্পনা করতে হবে যে, কীভাবে কোরআন তিলাওয়াত, নামাজ ও অন্যান্য ভালো অভ্যাসগুলো বছরজুড়ে ধরে রাখা যায়।

যারা বেশি কোরআন পড়তে চান, তাদের জন্য নির্দিষ্ট সময়সূচি করা প্রয়োজন। পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের পাশাপাশি সুন্নত ও নফল নামাজ আদায়ে যত্নশীল হওয়ার পরিকল্পনা করতে হবে।

চেষ্টা করতে হবে রমজান যেন আমাদের জীবনে প্রিয় অতিথির মতো আসে, হৃদয় ও আত্মাকে জাগিয়ে তোলে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট