1. news@sangbadeisomoy.com : সংবাদ এই সময় : সংবাদ এই সময়
  2. info@www.sangbadeisomoy.com : সংবাদ এইসময় :
জাপানের নির্বাচনে ভূমিধস জয়ের পথে তাকাইচি - সংবাদ এইসময়
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৬:২৮ পূর্বাহ্ন

জাপানের নির্বাচনে ভূমিধস জয়ের পথে তাকাইচি

  • প্রকাশিত: রবিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৯৮ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক

জাপানে তীব্র শৈত্যপ্রবাহের মাঝেই রবিবার আগাম নির্বাচনের ভোটগ্রহণ চলছে। ছবিতে ভোট দিতে এক ভোটার ভোটকেন্দ্রে পৌছেছেন। শেষ খবর পাওয়া পর্যন্ত নির্বাচনে সানায়ে তাকাইচির দল এলডিপি নেতৃত্বাধীন জোট ভূমিধস জয়ের পথে রয়েছে। ছবি: রয়টার্স
জাপানে তীব্র শৈত্যপ্রবাহের মাঝেই রবিবার আগাম নির্বাচনের ভোটগ্রহণ চলছে। ছবিতে ভোট দিতে এক ভোটার ভোটকেন্দ্রে পৌছেছেন। শেষ খবর পাওয়া পর্যন্ত নির্বাচনে সানায়ে তাকাইচির দল এলডিপি নেতৃত্বাধীন জোট ভূমিধস জয়ের পথে রয়েছে। ছবি: রয়টার্স

জাপানের ক্ষমতাসীন জোট রবিবারের সংসদীয় নির্বাচনে ভূমিধস জয়ের পথে রয়েছে বলে এক্সিট পোলের ফলাফল ইঙ্গিত দিয়েছে। এতে প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি কর ছাড় ও সামরিক ব্যয় বাড়ানোর কর্মসূচি বাস্তবায়নে শক্ত অবস্থান পাচ্ছেন, যদিও এসব পরিকল্পনা নিয়ে জনমনে উদ্বেগ রয়েছে। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

নিয়িগাতা প্রদেশে তাকাইচির লিবারেল ডেমোক্র্যাটিক পার্টিকে (এলডিপি) ভোট দেওয়া শিক্ষক কাজুশিগে চো বলেন, “তার কাজকর্মের মধ্যে একটা সুনির্দিষ্ট দিকে দেশকে নিয়ে যাওয়ার প্রবণতা দেখা যায়। পুরো দেশকে নিয়ে তিনি যেন সামন এগিয়ে যেতে চান।” একই সঙ্গে ব্যবসায়ী মহল এই ফলকে রাজনৈতিক স্থিতিশীলতা ফেরার ইঙ্গিত হিসেবে দেখলেও ভবিষ্যৎ অর্থনৈতিক সিদ্ধান্তগুলোকে গুরুত্বপূর্ণ বলে মনে করছে।

রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম এনএইচকে’র পূর্বাভাস অনুযায়ী, তাকাইচির এলডিপি ও জোটসঙ্গী জাপান ইনোভেশন পার্টি নিম্নকক্ষের ৪৬৫ আসনের মধ্যে সর্বোচ্চ ৩৬৬টি আসন পেতে পারে, যা তাদের সুপারমেজরিটি দেবে। ভোট শেষ হওয়ার অল্প সময়ের মধ্যেই এলডিপি এককভাবে ২৩৩ আসনের প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা অতিক্রম করে।

শীতকালীন বিরল সময়ে অনুষ্ঠিত এই আগাম নির্বাচনে দেশের বিভিন্ন অঞ্চলে ভারী তুষারপাতের মধ্যেই ভোট দেন ভোটাররা। জাপানের প্রথম নারী প্রধানমন্ত্রী তাকাইচি গত বছরের শেষ দিকে দায়িত্ব নেওয়ার পর পাওয়া উচ্চ জনসমর্থনকে কাজে লাগাতে চান। তাঁর সরাসরি ও দৃঢ় রাজনৈতিক ভঙ্গি তরুণ ভোটারদের মধ্যে সাড়া ফেলেছে বলে বিশ্লেষকেরা মনে করছেন।

ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী মার্গারেট থ্যাচারকে অনুপ্রেরণা হিসেবে উল্লেখ করা তাকাইচি দেশে শক্ত সমর্থন গড়ে তুলেছেন এবং আন্তর্জাতিক পর্যায়েও সমর্থন পেয়েছেন। সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার প্রতি সমর্থন জানান। বিশ্লেষকদের মতে, এই ফলাফল চীন সতর্ক দৃষ্টিতে দেখবে, কারণ এতে তাকাইচির ক্ষমতার ভিত্তি আরও দৃঢ় হলো।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট