1. news@sangbadeisomoy.com : সংবাদ এই সময় : সংবাদ এই সময়
  2. info@www.sangbadeisomoy.com : সংবাদ এইসময় :
জাপানে টানা ভারি তুষারপাতে নিহত বেড়ে ৪৬, আহত পাঁচ শতাধিক - সংবাদ এইসময়
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন

জাপানে টানা ভারি তুষারপাতে নিহত বেড়ে ৪৬, আহত পাঁচ শতাধিক

  • প্রকাশিত: মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৭৮ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক।

জাপানে টানা প্রায় তিন সপ্তাহ ধরে চলা ভারি তুষারপাতে প্রাণহানির সংখ্যা বেড়ে ৪৬ জনে দাঁড়িয়েছে। এ ছাড়া এই দুর্যোগে আহত হয়েছেন অন্তত ৫৫৮ জন। মঙ্গলবার দেশটির ফায়ার অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট এজেন্সি সর্বশেষ এ তথ্য জানিয়েছে।

জানুয়ারির শেষ দিক থেকে শুরু হওয়া অবিরাম তুষারপাতে জাপানের উত্তরাঞ্চলের বিস্তীর্ণ এলাকা বরফে আচ্ছাদিত হয়ে পড়েছে। বিশেষ করে জাপান সাগরমুখী উপকূলীয় অঞ্চলে তীব্র যানজট, যোগাযোগব্যবস্থা ব্যাহত হওয়া এবং দৈনন্দিন জীবনে চরম দুর্ভোগ দেখা দিয়েছে।

বার্তা সংস্থা এএফপি জানায়, উত্তরাঞ্চলের আওমোরি প্রদেশসহ বিভিন্ন এলাকায় পরিস্থিতি সবচেয়ে বেশি গুরুতর। পুলিশ ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা জানান, অধিকাংশ মৃত্যুর ঘটনা ঘটেছে বাড়ির ছাদে জমে থাকা ভারী বরফ ধসে পড়ার কারণে অথবা বরফ পরিষ্কার করতে গিয়ে পিছলে পড়ে যাওয়ায়।

জাপান আবহাওয়া সংস্থা জানিয়েছে, উত্তরাঞ্চলের আঞ্চলিক কেন্দ্র আওমোরিতে বর্তমানে জমে থাকা বরফের পুরুত্ব প্রায় ১ দশমিক ৩ মিটার, যা চার ফুটেরও বেশি। আবহাওয়া পরিস্থিতি আরও প্রতিকূল হতে পারে বলে সতর্কতা জারি করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট