1. news@sangbadeisomoy.com : সংবাদ এই সময় : সংবাদ এই সময়
  2. info@www.sangbadeisomoy.com : সংবাদ এইসময় :
এশিয়ায় মিশ্র প্রবণতায় চালের মূল্য - সংবাদ এইসময়
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন

এশিয়ায় মিশ্র প্রবণতায় চালের মূল্য

  • প্রকাশিত: রবিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৭০ বার পড়া হয়েছে

অর্থনীতি ডেস্ক।

এশিয়ায় চালের রফতানি বাজারে গত সপ্তাহে মিশ্র প্রবণতা দেখা গেছে।

এশিয়ায় চালের রফতানি বাজারে গত সপ্তাহে মিশ্র প্রবণতা দেখা গেছে। ঊর্ধ্বমুখী চাহিদার কারণে ভারতে এ সময় এক মাসের সর্বোচ্চের কাছাকাছি স্থিতিশীল ছিল খাদ্যশস্যটির দাম। অন্যদিকে কেনাবেচা কমে যাওয়ায় ভিয়েতনাম ও থাইল্যান্ডে গত সপ্তাহে চালের দাম কিছুটা কমেছে। খবর বিজনেস রেকর্ডার।

ভারতে গত সপ্তাহে ৫ শতাংশ খুদযুক্ত সেদ্ধ চালের দাম টনপ্রতি ৩৫৩-৩৫৯ ডলারে স্থিতিশীল ছিল। এ সময় একই মানের আতপ চালের দাম ছিল টনপ্রতি ৩৫১-৩৫৬ ডলার। এ বিষয়ে কলকাতার এক ব্যবসায়ী জানিয়েছেন, আফ্রিকার দেশগুলো থেকে চাহিদা গত সপ্তাহে কিছুটা বেড়েছে। দাম আরো কমার সম্ভাবনায় চাল ক্রয় কমিয়েছেন ব্যবসায়ীরা।

ভিয়েতনামে গত সপ্তাহে ৫ শতাংশ খুদযুক্ত চালের দাম টনপ্রতি ৩৬০-৩৬৫ ডলারে নেমেছে, যা এক সপ্তাহ আগেও ছিল ৩৬০-৩৬৭ ডলার। এ বিষয়ে হো চি মিন সিটির এক ব্যবসায়ী জানান, চান্দ্র নববর্ষের ছুটির আগে বেচাকেনা কমেছে। তবে ছুটির পর আবার তা বাড়তে পারে। বিশেষ করে ফিলিপাইনে চাহিদা ঊর্ধ্বমুখী থাকবে। কারণ দেশটির অভ্যন্তরীণ উৎপাদন এখনো তেমন বাড়েনি।

প্রাথমিক শিপিং তথ্যানুযায়ী, ১-৯ ফেব্রুয়ারির মধ্যে দক্ষিণ ভিয়েতনামের বন্দরগুলো থেকে প্রায় ১ লাখ ৪৯ হাজার টন চাল সরবরাহ করা হয়েছে। যার বড় অংশ সরবরাহ করা হয়েছে ফিলিপাইন ও আফ্রিকার বাজারে।

থাইল্যান্ডে গত সপ্তাহে ৫ শতাংশ খুদযুক্ত চালের দাম ছিল টনপ্রতি ৩৯৫ ডলার, যা আগের সপ্তাহে ছিল ৩৯০-৪০০ ডলার। এ বিষয়ে ব্যাংককভিত্তিক এক ব্যবসায়ী জানান, ইন্দোনেশিয়া ও ফিলিপাইনের ক্রেতারা ছোট পরিসরে চাল ক্রয় করছেন। তবে চলতি বছর আবাদ কম হওয়ায় সরবরাহ কমতে পারে। কারণ বেশ কয়েক মাস ধরে দাম কম থাকায় কিছু কৃষক ধান চাষ কমিয়েছেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট