1. news@sangbadeisomoy.com : সংবাদ এই সময় : সংবাদ এই সময়
  2. info@www.sangbadeisomoy.com : সংবাদ এইসময় :
স্ত্রী তামিমাকে পাশে নিয়ে ব্র্যান্ড উদ্বোধন করলেন নাসির - সংবাদ এইসময়
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন

স্ত্রী তামিমাকে পাশে নিয়ে ব্র্যান্ড উদ্বোধন করলেন নাসির

  • প্রকাশিত: শুক্রবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৯৭ বার পড়া হয়েছে

মো আবদুল করিম সোহাগ
ঢাকা

বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্রিকেটার নাসির হোসেন এবার মাঠের বাইরে নতুন এক পরিচয়ে আত্মপ্রকাশ করলেন। রাজধানীর বনশ্রীতে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো তার পোশাক ব্র্যান্ড বি-পজিটিভ।
আজ এ কে হ্যারিস ভিলা, হাউস ২, রোড ৩, ব্লক এফ, বনশ্রীতে আয়োজিত এক সাদামাটা কিন্তু প্রাণবন্ত অনুষ্ঠানের মাধ্যমে ব্র্যান্ডটির উদ্বোধন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন নাসির হোসেন, তার স্ত্রী তামিমা সুলতানা এবং পরিবারের অন্যান্য সদস্যরা। ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে ফিতা কেটে উদ্বোধনের মধ্য দিয়ে শুরু হয় নতুন এই উদ্যোগের পথচলা।
‘বি-পজিটিভ’ ব্র্যান্ডে পুরুষদের জন্য শার্ট, প্যান্টসহ বিভিন্ন ধরনের পোশাক পাওয়া যাবে। পাশাপাশি শিশুদের জন্যও রাখা হয়েছে আলাদা ও আকর্ষণীয় কালেকশন। মেয়েদের জন্য রয়েছে ওয়েস্টার্ন পোশাকের সংগ্রহ, যেখানে আধুনিক ও ট্রেন্ডি ডিজাইনের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। দৈনন্দিন ব্যবহার উপযোগী পোশাকের পাশাপাশি উৎসব বা বিশেষ আয়োজনের জন্যও রয়েছে নানান ডিজাইন। আরামদায়ক কাপড়, মানসম্মত সেলাই এবং সময়োপযোগী ফ্যাশনের সমন্বয় রাখার চেষ্টা করা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
উদ্বোধনী অনুষ্ঠানে নাসির হোসেন বলেন, খেলাধুলার পাশাপাশি দীর্ঘদিন ধরেই ব্যবসায়িক কিছু করার পরিকল্পনা ছিল তার। সেই ভাবনা থেকেই ‘বি-পজিটিভ’-এর যাত্রা। ক্রেতাদের জন্য মানসম্মত পণ্য ও যুক্তিসঙ্গত মূল্য নিশ্চিত করাই তার প্রধান লক্ষ্য। ভবিষ্যতে ব্র্যান্ডটিকে আরও বিস্তৃত পরিসরে নিয়ে যাওয়ার ইচ্ছার কথাও জানান তিনি।
ক্রিকেটার হিসেবে পরিচিত মুখ নাসিরের এই নতুন উদ্যোগ ইতোমধ্যে এলাকাবাসী ও ভক্তদের মাঝে কৌতূহল তৈরি করেছে। খেলাধুলার সাফল্যের পর এবার ফ্যাশন অঙ্গনেও নিজের অবস্থান গড়ে তুলতে চান তিনি।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট