1. news@sangbadeisomoy.com : সংবাদ এই সময় : সংবাদ এই সময়
  2. info@www.sangbadeisomoy.com : সংবাদ এইসময় :
ভারতে এয়ার অ্যাম্বুলেন্স বিধ্বস্ত হয়ে ৭ আরোহী নিহত - সংবাদ এইসময়
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন

ভারতে এয়ার অ্যাম্বুলেন্স বিধ্বস্ত হয়ে ৭ আরোহী নিহত

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৮১ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক।

ভারতে এয়ার অ্যাম্বুলেন্স বিধ্বস্ত হয়ে ৭ আরোহী নিহত
ভারতের ঝাড়খণ্ড রাজ্যে সাতজন আরোহী নিয়ে একটি এয়ার অ্যাম্বুলেন্স বিধ্বস্ত হয়ে সবাই নিহত হয়েছেন। সোমবার (২৩ ফেব্রুয়ারি) চাতরা জেলার সিমারিয়া এলাকার কাছে এ দুর্ঘটনা ঘটে।

রাজ্য সরকারের এক শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন, বিমানটি রাঁচি থেকে দিল্লির উদ্দেশে রওনা হয়েছিল। চাতরার ডেপুটি কমিশনার কীর্তিশ্রী জি সংবাদ সংস্থা পিটিআইকে জানান, এয়ার অ্যাম্বুলেন্সে থাকা সাতজনই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, রেডবার্ড এয়ারওয়েজ প্রাইভেট লিমিটেড পরিচালিত বিমানটি সোমবার সন্ধ্যা ৭টা ১১ মিনিটে রাঁচি বিমানবন্দর থেকে উড্ডয়ন করে। প্রায় আধা ঘণ্টা পর এটি রাডার থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। পরে সিমারিয়ার বাড়িয়াতু পঞ্চায়েত এলাকার একটি জঙ্গলে বিধ্বস্ত অবস্থায় বিমানটির সন্ধান পাওয়া যায়।

রাঁচি বিমানবন্দরের পরিচালক বিনোদ কুমার জানান, উড্ডয়নের পর বিমানটি কলকাতা এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ করেছিল। তবে কিছুক্ষণ পরই সেটি রাডার থেকে হারিয়ে যায়।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, দুর্ঘটনার সময় এলাকায় প্রচণ্ড ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও দমকা হাওয়া বইছিল। বৈরী আবহাওয়ার কারণেই দুর্ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

রোগীর স্বজনেরা জানান, সড়কপথে যাত্রা ঝুঁকিপূর্ণ হওয়ায় চিকিৎসকের পরামর্শে এয়ার অ্যাম্বুলেন্সে রোগীকে স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কিন্তু উড্ডয়নের কিছু সময় পরই দুর্ঘটনার খবর পাওয়া যায়।

এ ঘটনায় ভারতের বিমান দুর্ঘটনা তদন্ত ব্যুরো পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট