1. news@sangbadeisomoy.com : সংবাদ এই সময় : সংবাদ এই সময়
  2. info@www.sangbadeisomoy.com : সংবাদ এইসময় :
খামেনির ছবি হাতে রাস্তায় নারীরা, ইরানজুড়ে কান্নার রোল - সংবাদ এইসময়
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন

খামেনির ছবি হাতে রাস্তায় নারীরা, ইরানজুড়ে কান্নার রোল

  • প্রকাশিত: রবিবার, ১ মার্চ, ২০২৬
  • ৮৮ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক

খামেনির ছবি হাতে রাস্তায় নারীরা
ইরানের শীর্ষ নেতা আয়াতুল্লাহ খামেনির মৃত্যুসংবাদ নিশ্চিত হতেই তেহরানে শোকের ছায়া নেমে আসে।

রাস্তায় নেমে পড়েছেন অনেকে। কান্নায় ভেঙে পড়েছেন নারীরা। ইরানি নারীদের খামেনির ছবি হাতে কাঁদতে দেখা গেছে।

ইরানের সরকারি সংবাদসংস্থা রোববার (১ মার্চ) সকালে জানিয়েছে, দেশের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, বিচারব্যবস্থার প্রধান এবং অভিভাবক কাউন্সিলের এক আইন বিশেষজ্ঞকে নিয়ে আপাতত একটি তিন সদস্যের কাউন্সিল তৈরি করা হচ্ছে।

পরবর্তী শাসক নির্ধারিত না-হওয়া পর্যন্ত সাময়িক ভাবে এই কাউন্সিল দেশ চালাবে।

খামেনির মৃত্যুর পর আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, এবার ইরানের সঙ্গে কূটনৈতিক সমঝোতা আগের চেয়ে অনেক সহজ হবে। একটি মার্কিন সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দিতে গিয়ে তিনি এ কথা বলেছেন।

ইজরায়েলের সেনাবাহিনী জানিয়েছে, নতুন করে পশ্চিম ও মধ্য ইরানের ৩০টি জায়গায় তারা হামলা চালিয়েছে। এ হামলা চলবে।

খামেনির কন্যা, জামাই এবং নাতনিরও মৃত্যু হয়েছে আমেরিকা ও ইজরায়েলের যৌথ হামলায়। মৃত্যু হয়েছে খামেনির প্রধান উপদেষ্টা এবং ইরানের প্রতিরক্ষা কাউন্সিলের সচিব আলি শামকানিরও।

খামেনির মৃত্যুতে টানা ৪০ দিনের রাষ্ট্রীয় শোক পালিত হবে ইরানে। সেদেশের সরকারি সংবাদসংস্থা এই খবর জানিয়েছে।

ইরানের রেভলিউশনারি গার্ড বাহিনী খামেনির মৃত্যুতে শোকপ্রকাশ করেছে। পাল্টা প্রত্যাঘাতের হুঁশিয়ারিও দিয়েছে। রোববার সকালে তারা জানিয়েছে, আমেরিকা ও ইজরায়েলি বাহিনীর বিরুদ্ধে ‘সবচেয়ে তীব্র’ হামলা শুরু হতে চলেছে আর কিছুক্ষণের মধ্যেই।

একটি বিবৃতিতে তারা জানিয়েছে, ইতিহাসের সবচেয়ে বড় হামলাটা এবার তারা করবে।

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হয়েছেন আমেরিকা এবং ইজরায়েলের যৌথ হামলায়। এ কথা দেশটির সরকারি সংবাদমাধ্যম নিশ্চিত করেছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট