1. news@sangbadeisomoy.com : সংবাদ এই সময় : সংবাদ এই সময়
  2. info@www.sangbadeisomoy.com : সংবাদ এইসময় :
মালিককে গু/লি করল পোষা কুকুর! - সংবাদ এইসময়
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৭:৪৮ পূর্বাহ্ন

মালিককে গু/লি করল পোষা কুকুর!

  • প্রকাশিত: শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫
  • ৫৫ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক

সংগৃহীত ছবি

তখন প্রায় মধ্যরাত। বিছানায় রাখা বন্দুক পরিষ্কার করছিলেন এক ব্যক্তি। ঠিক সেই সময় ঘরে ঢুকে আনন্দে লাফাতে থাকা তার পোষা কুকুর এমন এক কাণ্ড ঘটাল, যা শেষ পর্যন্ত মালিককে হাসপাতালে পাঠিয়েছে। যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ার শিলিংটনে ঘটে এই অদ্ভুত ঘটনা।

খবর অনুসারে, ৫৩ বছর বয়সী ওই ব্যক্তি নিজের শটগান পরিষ্কার করছিলেন। বন্দুকটি তখন বিছানায় রাখা ছিল। কিন্তু মুহূর্তে কুকুরটি উঠে পড়ে বিছানায় এবং তার পা বন্দুকের ট্রিগার অংশে চাপ লেগে গুলি ছুটে যায়। গুলি সরাসরি মালিকের পিঠে লাগে।

গুলিবিদ্ধ হওয়ার পর তিনি ফোন করে ছেলের কাছে সাহায্য চান। পুলিশ এসে তাকে সচেতন অবস্থায় মেঝেতে পড়ে থাকতে দেখে এবং উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। পরে জানা যায়, তার অস্ত্রোপচার করা হয়েছে এবং আরও একটি অস্ত্রোপচারের প্রয়োজন হতে পারে।

পুলিশ জানায়, দুর্ঘটনাটি কীভাবে ঘটল—ট্রিগারে কুকুরের পা পড়ে নাকি বন্দুকের সেফটি বন্ধ ছিল—এ বিষয়ে এখনো তদন্ত চলছে।

এ ধরনের ঘটনা যুক্তরাষ্ট্রে এর আগেও ঘটেছে। এর আগে মেমফিসে এবং কয়েক বছর আগে ক্যানসাস ও আইওয়ায়তে পোষা কুকুরের পা লাগার কারণে এমন দুর্ঘটনা ঘটে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট