1. news@sangbadeisomoy.com : সংবাদ এই সময় : সংবাদ এই সময়
  2. info@www.sangbadeisomoy.com : সংবাদ এইসময় :
বৃষ্টির জন্য বিশেষ প্রার্থনা তেহরানবাসীর - সংবাদ এইসময়
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১২:৫১ অপরাহ্ন
শিরোনাম :
সচেতনতা ও অভিযানে মাদক নির্মূলে নতুন অধ্যায় ঐতিহাসিক পতাকা উত্তোলন দিবস আজ খামেনি হ/ত্যা/র প্রতিশোধে ইরানের সঙ্গে যোগ দিল যারা দরিদ্র পরিবার থেকে যেভাবে ক্ষমতার শীর্ষে উঠে এসেছিলেন আলি খামেনি কাছের মানুষদের নিয়ে জন্মদিন উদযাপন করলেন আদ্রিকা এ্যানী পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে সকল প্রতিষ্ঠানকে বৈষম্যহীন ও আন্তরিকভাবে কাজ করতে হবে: পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান মাগফিরাতের দশক: আল্লাহর ক্ষমা পেতে যেসব আমল করবেন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনে হাম/লার দাবি ইরানের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৭৭ (সাতাত্তর) জনকে গ্রেফতার করেছে ডিএমপি শেরপুরে সরকারি মাধ্যমিক স্তরের ৬ হাজার কপি বই জব্দ,ভাঙ্গারীর স্টোর সিলগালা

বৃষ্টির জন্য বিশেষ প্রার্থনা তেহরানবাসীর

  • প্রকাশিত: শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫
  • ৬৭ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার (১৪ নভেম্বর) বৃষ্টির জন্য প্রার্থনা করেছেন হাজার হাজার মানুষ। ছবি: সংগৃহীত

ইরানের রাজধানী তেহরানের উত্তরাঞ্চলের একটি মসজিদে শুক্রবার (১৪ নভেম্বর) বৃষ্টির জন্য প্রার্থনা করেছেন হাজার হাজার মানুষ। কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ খরার কবলে পড়ার পর বৃষ্টির জন্য এই প্রার্থনা করেন ইরানের মানুষ।

স্থানীয় কর্মকর্তারা বলছেন, রাজধানীতে এই বছর বৃষ্টিপাত এক শতাব্দীর মধ্যে সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছিল এবং ইরানের অর্ধেক প্রদেশে কয়েক মাস ধরে বৃষ্টিপাতের কোনো দেখা মেলেনি।

শনিবার (১৫ নভেম্বর) জিও নিউজ জানায়, পানি সংকটের মুখোমুখি হয়ে, সরকার তেহরানের ১ কোটি জনসংখ্যার জন্য পানি সরবরাহ পর্যায়ক্রমে বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, যাতে পানির ব্যবহার সীমিত করা যায়।

শুক্রবার, ইরানের রাজধানীর ইমামজাদেহ সালেহ মসজিদে পুরুষ ও নারী একত্রিত হয়ে বৃষ্টির জন্য সৃষ্টিকর্তার কাছে বিশেষ প্রার্থনা করেন।

বছরের এই সময়ে সাধারণত তেহরানের তুষারে ঢাকা পাহাড়ের চূড়াগুলো শুষ্ক থাকে।

স্থানীয় গণমাধ্যমের খবর অনুসারে, তেহরান এখন পর্যন্ত ইরানের বৃহত্তম শহর এবং এর বাসিন্দারা প্রতিদিন তিন মিলিয়ন ঘনমিটার পানি ব্যবহার করে।

গত সপ্তাহে, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সতর্ক করে দিয়েছিলেন, শীতের আগে বৃষ্টিপাত না হলে তেহরানের লোকজনকে সরিয়ে নিতে হতে পারে। যদিও এর কারণ কী তা তিনি বিস্তারিত বলেননি।

সরকার পরে এর ব্যাখ্যা দেয় যে, পেজেশকিয়ান কেবল বাসিন্দাদের সতর্ক করতে চেয়েছিলেন। পরিস্থিতি কতটা গুরুতর সে ব্যাপারে।

এদিকে, রাজধানীতে পানীয় জল সরবরাহকারী পাঁচটি প্রধান বাধের মধ্যে একটি খালি এবং অন্যটি ধারণক্ষমতার ৮ শতাংশেরও এরও কম, কর্মকর্তারা বলছেন।

দেশের বাকি অংশের পরিস্থিতিও খুব একটা ভালো নয়। স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, এই বছর ইরানে বৃষ্টিপাতের মাত্রা মাত্র ১৫২ মিলিমিটারে পৌঁছেছে, যা ৫৭ বছরের গড়ের তুলনায় ৪০ শতাংশ কম।

তথ্যসূত্র: রয়টার্স

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট