1. news@sangbadeisomoy.com : সংবাদ এই সময় : সংবাদ এই সময়
  2. info@www.sangbadeisomoy.com : সংবাদ এইসময় :
এবার নতুন ভিসা চালু করল মধ্যপ্রাচ্যের যে দেশ - সংবাদ এইসময়
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন

এবার নতুন ভিসা চালু করল মধ্যপ্রাচ্যের যে দেশ

  • প্রকাশিত: শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫
  • ৯৬ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক :

বিশ্বের বিভিন্ন দেশের মেধাবীদের জন্য ‘কালচারাল ভিসা’ নামে নতুন একটি ভিসা প্রকল্প চালু করেছে মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলের দেশ ওমান। নতুন এই ভিসা প্রকল্পের প্রধান উদ্দেশ্য দেশটির শিল্প ও সংস্কৃতি খাতে বিশ্বের বিভিন্ন দেশের শিল্পী, গবেষক ও সাংস্কৃতিক ব্যক্তিদের আকৃষ্ট করা।

ওমানের সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, এ প্রকল্পের আওতায় বিশ্বের বিভিন্ন দেশের শিল্পী, গবেষক ও সাংস্কৃতিক ব্যাক্তিরা বিনিময়, শৈল্পিক নির্দেশনা, যৌথ গবেষণা, সাহিত্য ও শিল্পকলা বিষয়ক সম্মেলন, উৎসবে অংশগ্রহণ এবং সাহিত্য-শিল্পকলা সংক্রান্ত যে কোনো কাজে অস্থায়ী ভিসা প্রদান করা হবে। সময়সীমার হিসেবে এই ভিসার তিনটি ক্যাটাগরি রয়েছে— স্বল্পমেয়াদি (এক বছর), মধ্যমমেয়াদী (পাঁচ বছর) এবং দীর্ঘমেয়াদী (১০ বছর)। মধ্যম ও দীর্ঘমেয়াদী ভিসাধারীয়দের প্রতিবছর ভিসা ফি হিসেবে ৫০ ওমানি রিয়াল (বাংলাদেশি মুদ্রায় ১৫ হাজার ৮৮৩ টাকা) পরিশোধ করতে হবে।

কালচারাল ভিসার আরও একটি সুবিধা হলো, এই ভিসাধারীরা ওমান ভ্রমণের সময় তাদের বিবাহিত সঙ্গী এবং ফার্স্ট ডিগ্রি রিলেটিভ (বাবা-মা ও সহোদর ভাইবোন)-দের সঙ্গে নিতে পারবেন।

তবে কোনো বিদেশি নাগরিক যদি এই ভিসা পান, সেক্ষেত্রে ভিসা ইস্যুর তারিখ থেকে পরবর্তী ৩ মাসের মধ্যে তাকে এই ভিসা সক্রিয় করতে হবে; অর্থাৎ ওমানে যেতে হবে। তাছাড়া এই ভিসার অপব্যবহার করা হলে যথাযথ আইনী ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও এক বিবৃতিতে জানিয়েছে ওমানের রয়্যাল ওমান পুলিশ। সূত্র : গালফ নিউজ

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট