1. news@sangbadeisomoy.com : সংবাদ এই সময় : সংবাদ এই সময়
  2. info@www.sangbadeisomoy.com : সংবাদ এইসময় :
নেপালের মেরা পিক পর্বতের চূড়ায় ইমতিয়াজ-শাহনাজ - সংবাদ এইসময়
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৭:৪৭ পূর্বাহ্ন

নেপালের মেরা পিক পর্বতের চূড়ায় ইমতিয়াজ-শাহনাজ

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫
  • ১২৭ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক

সংগৃহীত ছবি

হিমালয়ের বৈরী আবহাওয়ার সঙ্গে লড়াই করে নেপালের ‘মেরা পিক’ পবর্তের চূড়ায় বাংলাদেশের পতাকা উড়িয়েছেন ইমতিয়াজ ইলাহী ও শাহনাজ আক্তার। ইমতিয়াজ সাবেক সেনা কর্মকর্তা এবং ডা. শাহানাজ পেশায় একজন দন্ত চিকিৎসক।

আজ বৃহস্পতিবার (২০ নভেম্বর) নেপালের স্থানীয় সময় সকাল ৬টা ৪৫ মিনিটে মেরা পিকের চূড়ায় পৌঁছান ইমতিয়াজ ও শাহনাজ। বুধবার (১৯ নভেম্বর) রাত আড়াইটার দিকে মেরা হাইক্যাম্প থেকে রওনা করেন তারা।

অভিযানটি নেতৃত্ব দেন বিশ্বরেকর্ডধারী বিখ্যাত শেরপা পর্বতারোহী তাশি গ্যালজেন শেরপা।

অভিযান নিয়ে শাহনাজ বলেন, ‘পর্বতে প্রথম সাফল্য পেলাম, খুবই আনন্দিত। এবারই ৬ হাজার মিটার উচ্চতার কোনো পর্বতের চূড়ায় পা রেখেছি। কিন্তু এখানে থামতে চাই না।

লাল-সবুজের প্রতিনিধি হয়ে আরো রেকর্ডের সাক্ষী হতে চাই।’
এর আগে গত ১৯ অক্টোবর নেপালের উদ্দেশে ঢাকা ছাড়েন বাংলা মাউন্টেনিয়ারিং অ্যান্ড ট্রেকিং ক্লাবের সদস্য শামীম সাব্বির ও ডা. শাহনাজ আক্তার। উদ্দেশ্য ছিল সলোখুম্বু অঞ্চলের ৬ হাজার ১১৯ মিটার উচ্চতার লবুচে পর্বত অভিযানের। কিন্তু বৈরী আবহাওয়ায় সামিট ছাড়াই ফিরে আসতে হয় তাদের।

শামীম ঢাকা ফিরলেও নেপালেই অবস্থান করেন শাহনাজ। কয়েকদিন কাঠমাণ্ডুতে বিশ্রাম করে নতুন একটি অভিযানে অংশ নেন তিনি। যেখানে তার সঙ্গী হিসেবে ছিলেন ইমতিয়াজ ইলাহি, হোমায়েদ ইশতিয়াক মুন।

অভিযানটি পরিচালনা করছে বাংলা মাউন্টেইনিয়ারিং অ্যান্ড ট্রেকিং ক্লাব। এটি ক্লাবের ৪৪তম অভিযান।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট