1. news@sangbadeisomoy.com : সংবাদ এই সময় : সংবাদ এই সময়
  2. info@www.sangbadeisomoy.com : সংবাদ এইসময় :
কিছুতেই ওজন বাড়ছে না? খাদ্যতালিকায় ৭ খাবার রাখুন - সংবাদ এইসময়
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০১:১০ অপরাহ্ন
শিরোনাম :
মণিরামপুর উপজেলায় এক প্রবাসীর স্ত্রী ও তার ৫ বছরের কন্যা সন্তানসহ অপহরণের অভিযোগ উঠেছে। সচেতনতা ও অভিযানে মাদক নির্মূলে নতুন অধ্যায় ঐতিহাসিক পতাকা উত্তোলন দিবস আজ খামেনি হ/ত্যা/র প্রতিশোধে ইরানের সঙ্গে যোগ দিল যারা দরিদ্র পরিবার থেকে যেভাবে ক্ষমতার শীর্ষে উঠে এসেছিলেন আলি খামেনি কাছের মানুষদের নিয়ে জন্মদিন উদযাপন করলেন আদ্রিকা এ্যানী পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে সকল প্রতিষ্ঠানকে বৈষম্যহীন ও আন্তরিকভাবে কাজ করতে হবে: পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান মাগফিরাতের দশক: আল্লাহর ক্ষমা পেতে যেসব আমল করবেন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনে হাম/লার দাবি ইরানের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৭৭ (সাতাত্তর) জনকে গ্রেফতার করেছে ডিএমপি

কিছুতেই ওজন বাড়ছে না? খাদ্যতালিকায় ৭ খাবার রাখুন

  • প্রকাশিত: শনিবার, ২২ নভেম্বর, ২০২৫
  • ১১৯ বার পড়া হয়েছে
Concept of tasty breakfast on wooden background, top view

সংবাদ এই সময়।

ছবি: সংগৃহীত

বয়স ও উচ্চতার সঙ্গে সঙ্গে ওজন না বাড়লে অনেকেই বিব্রতবোধ করেন। কম ওজনের কারণে নানা কটুকথাও শুনতে হয়। সহজেই শরীর দুর্বল হয়ে পড়ে। এজন্য অনেকেই হতাশায় ভোগেন। কেউ ভোগেন হীনমন্যতায়।

হতাশ না হয়ে ওজন না বাড়ার কারণ সম্পর্কে জানতে হবে। অনেক সময় থাইরয়েডের সমস্যা বিশেষ করে হাইপারথাইরয়েডিজম, ডায়াবেটিস কিংবা হজমসংক্রান্ত সমস্যা থাকলে ওজন বাড়ে না। যদি এ ধরনের সমস্যা না থাকে তাহলে খাদ্যতালিকায় পরিবর্তন আনুন। নিয়মিত ৭ টি খাবার খান। তাহলে স্বাস্থ্যকর উপায়ে ওজন বাড়বে।

ডিম
ওজন বাড়াতে প্রতিদিন তিন থেকে চারটি ডিম খেতে পারেন। এতে থাকা প্রোটিন, চর্বি ও ভালো ক্যালরি শরীরকে শক্তি জোগাবে। সহজেই ওজন বাড়বে। তবে কাঁচা ডিম নয়, সবসময় সেদ্ধ ডিমই খান। সেদ্ধ ডিম খেতে খেতে বিরক্ত লাগলে মাঝা মাঝে ভাজা ডিমও খেতে পারেন।

ভাতের মাড়
ভাতের মাড় শক্তি ও ক্যালরিতে ভরপুর। ভাত ছেঁকে নেওয়ার পর মাড়টুকু সংরক্ষণ করে অল্প লবণ মিশিয়ে পান করতে পারেন। এটি শক্তি জোগাতে এবং ওজন বাড়াতে সাহায্য করে।

শুকনো ফল
সবচেয়ে সহজ ও কার্যকর উপায়ে ওজন বাড়াতে শুকনো ফল যেমন কাজুবাদাম, কিশমিশ, খেজুর, আমণ্ড ইত্যাদি খান। এগুলোতে থাকে প্রচুর ক্যালরি ও পুষ্টি। প্রতিদিন সকালে নাশতার সঙ্গে ১০-১২টি আমণ্ড, কাজু, কিশমিশ বা খেজুর খেলে অল্প দিনেই ওজন বাড়বে।

পিনাট বাটার
পিনাট বাটার উচ্চ ক্যালরিযুক্ত খাবার। ওজন বাড়াতে প্রতিদিন একবার করে পাউরুটি বা বিস্কুটের সঙ্গে খানিকটা পিনাট বাটার খেতে পারেন। সন্তানের ওজন বাড়াতেও পাউরুটি ও পিনাট বাটার খাওয়াতে পারেন।

তাজা ফল
স্বাস্থ্যকর উপায়ে ওজন বাড়াতে সকালের নাশতায় মিষ্টিজাতীয় ফল—যেমন কলা, আপেল, আঙুর, নাশপাতি ইত্যাদি রাখুন। এগুলো ক্যালরির যোগান দেয় এবং ওজন বৃদ্ধিতে সাহায্য করে।

আলু
আলু ওজন বাড়ায়। এতে রয়েছে প্রচুর কার্বোহাইড্রেট ও কমপ্লেক্স সুগার, যা ওজন বাড়াতে সহায়ক। প্রতিদিন দুই বেলা খাবারের সঙ্গে সেদ্ধ আলু খেতে পারেন। চাইলে অলিভ অয়েলে ভাজা আলুর চিপস সংরক্ষণ করে রেখে স্ন্যাকস হিসেবেও খেতে পারেন।

সবজি ও ডাল
পরোটার সঙ্গে প্রতিদিন ভারী খাবার না খেয়ে মাঝেমধ্যে সবজি ও ডাল রাখুন। আলু, গাজর, শিমের মতো সবজি এবং বিভিন্ন ধরনের ডাল ওজন বাড়াতে সহায়ক।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট