1. news@sangbadeisomoy.com : সংবাদ এই সময় : সংবাদ এই সময়
  2. info@www.sangbadeisomoy.com : সংবাদ এইসময় :
শীতে ত্বকের যত্ন - সংবাদ এইসময়
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
বান্দরবান শহরে উজানী পাড়া অগ্নিকাণ্ডে ৫ বসতঘর ও ২ দোকান পুড়ে ছাই। শ্রীবরদীতে জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার স্ত্রী মেয়েদের পিটিয়ে জখম সৌদির আরামকো তেল শোধনাগারে ইরানের ড্রোন হা/ম/লা মণিরামপুর উপজেলায় এক প্রবাসীর স্ত্রী ও তার ৫ বছরের কন্যা সন্তানসহ অপহরণের অভিযোগ উঠেছে। সচেতনতা ও অভিযানে মাদক নির্মূলে নতুন অধ্যায় ঐতিহাসিক পতাকা উত্তোলন দিবস আজ খামেনি হ/ত্যা/র প্রতিশোধে ইরানের সঙ্গে যোগ দিল যারা দরিদ্র পরিবার থেকে যেভাবে ক্ষমতার শীর্ষে উঠে এসেছিলেন আলি খামেনি কাছের মানুষদের নিয়ে জন্মদিন উদযাপন করলেন আদ্রিকা এ্যানী পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে সকল প্রতিষ্ঠানকে বৈষম্যহীন ও আন্তরিকভাবে কাজ করতে হবে: পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান

শীতে ত্বকের যত্ন

  • প্রকাশিত: সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫
  • ১১৫ বার পড়া হয়েছে

শোভন সাহা

শীত মানেই শুষ্ক হাওয়া, ত্বকে খসখসে অনুভূতি এবং আর্দ্রতার ঘাটতি। শীতের মৌসুমে ত্বকের সঠিক যত্ন না নিলে তা রুক্ষ ও প্রাণহীন হয়ে পড়ে। বিশেষ করে আমাদের দেশের নারীদের জন্য শীতকালের আবহাওয়া ত্বকের শুষ্কতাকে আরও বাড়িয়ে তোলে। তাই এই সময়ে ত্বকের সঠিক যত্ন নিতে সঠিক প্রসাধনী ব্যবহার করা জরুরি।

শীতে শুষ্ক ত্বকের জন্য প্রয়োজন ময়েশ্চারাইজার

শীতে আপনার শুষ্ক ত্বককে ঠিক রাখার জন্য প্রাকৃতিক উপাদান হিসেবে ব্যবহার করতে পারেন কোল্ড প্রেসড নারিকেল তেল। এ ধরনের তেল গরম করে নয়, বরং কোল্ড প্রেস করে করা হয় যা খুব পাতলা হয়। এটি স্কিনের জন্য খুবই ভালো। শিয়া বাটার অথবা গরুর দুধের বাটারও ত্বকের যত্নে খুব ভালো কাজ করে। এ ধরনের উপাদান অনেক বেশি শুষ্ক ত্বককেও আর্দ্রতা দিয়ে থাকে।

প্রয়োজন সম্পূর্ণ শরীরের যত্ন

শরীরে ব্যবহারের জন্য এক্সট্রা ভার্জিন অলিভ ওয়েল অথবা কোল্ড প্রেসড কোকোনাট ওয়েল দুটিই অত্যন্ত ভালো।

অটুট থাকুক হাসি

ঠোঁটের রুক্ষতা দূর করতে ভ্যাসলিন ব্যবহার করা যায় যেটি পেট্রোলিয়াম জেলি হিসেবে পরিচিত। কোকোনাট ওয়েল, বাটার ওয়েলও ঠোঁটের যত্নে উপকারী। এ ছাড়াও বাজারে কিছু ফ্লেভার বেইসড লিপজেল পাওয়া যায়, পছন্দমতো ব্যবহার করতে পারেন।

দূর করুন মৃত কোষ

শীতে মুখে এবং ঠোঁটে আলাদাভাবে সপ্তাহে ১/২ দিন স্ক্রাবিং করা জরুরি। এতে শুষ্ক মৃত কোষ উঠে গিয়ে ত্বককে কোমল রাখতে সাহায্য করবে।

শীতে নয় অ্যালোভেরা

শীতে প্রসাধনী নির্বাচনের সময় উপাদান হিসেবে অ্যালোভেরা বাদ দিতে হবে। এটি ত্বককে আরো শুষ্ক করে তোলে। অ্যালোভেরা সাধারণত আমরা তৈলাক্ত ত্বকে ব্যবহার করে থাকি। শীতকালে এ ধরনের উপাদান নির্বাচনের ক্ষেত্রে এক্সপার্টের সঙ্গে কথা বলে নিলে ভালো ফল পাবেন।

শীতেও সানব্লক

শীতকালে সানব্লক ব্যবহার করা অত্যন্ত জরুরি। রোদ থাকুক, না থাকুক কমপক্ষে ৫০ এসপিএফযুক্ত সানব্লক ব্যবহার করে বাইরে যেতে হবে। কেননা, এটি আপনাকে ইউভি থেকে বাঁচাবে। ময়েশ্চারাইজড বেইসড সানব্লক নির্বাচন আপনাকে আলাদাভাবে ময়েশ্চারাইজ ব্যবহার থেকে বাঁচাবে এবং ময়েশ্চারাইজার ও হাইড্রেশন দুটোই দিবে।

প্রয়োজন বিউটি এক্সপার্ট মতামত

যাদের স্কিন অনেক সংবেদনশীল, তাদের অবশ্য্যই এক্সপার্টের সঙ্গে কথা বলে প্রসাধনী নির্বাচন করতে হবে। নিজে নিজে প্রসাধনী নির্বাচন অথবা কোনো বিউটি হ্যাক হিতে বিপরীত হতে পারে।

শীতেও গ্লো

শীতে গ্লোয়িং ত্বক পেতে মধুর সঙ্গে ১০০% ডার্ক চকোলেট মিক্স করে প্যাক তৈরি করে নিতে পারেন। স্ক্রাবের জন্য ওটস, ক্লিনজার হিসেবে তরল দুধ, ঠোঁটের যত্নে সুগারের সঙ্গে টকদই মিশিয়ে ব্যবহার করা যেতে পারে।

রাতে ত্বকের গভীর পুষ্টি

রাতে ত্বক পুনরুদ্ধারের প্রক্রিয়া থাকে। নাইট ক্রিম ব্যবহার ত্বকের গভীরে পুষ্টি জোগায় এবং ত্বক উজ্জ্বল করে। এজন্য বেছে নিন হায়ালুরনিক অ্যাসিড, রেটিনল বা ভিটামিন সি সমৃদ্ধ ক্রিম।

কিছু টিপস

দিনে অন্তত ৮ গ্লাস পানি পান করুন।
প্রচুর শাক-সবজি ও ফল খান।
প্রাকৃতিক উপাদান যেমন দুধ, মধু ও শসার প্যাক ব্যবহার করুন।
অতিরিক্ত গরম পানি দিয়ে গোসল করবেন না।
শীতের দিনে ত্বকের যত্ন নেওয়া মানে নিজের প্রতি ভালোবাসার প্রকাশ। এই মৌসুমে সঠিক প্রসাধনী বেছে নিন, নিজের জন্য কিছুটা সময় দিন। কারণ, আপনার ত্বক আপনার সৌন্দর্যের আয়না। শীতের শুষ্কতায় নয়, এই মৌসুমে আপনার ত্বক যেন কথা বলে উজ্জ্বলতা আর সতেজতায়।

কসমেটোলজিস্ট এবং শোভন মেকওভার বিউটি ক্লিনিক অ্যান্ড স্যালুন-এর স্বত্বাধিকারী

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট