1. news@sangbadeisomoy.com : সংবাদ এই সময় : সংবাদ এই সময়
  2. info@www.sangbadeisomoy.com : সংবাদ এইসময় :
সৌদি আরব ও ইরাকে ভূমিকম্প - সংবাদ এইসময়
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন

সৌদি আরব ও ইরাকে ভূমিকম্প

  • প্রকাশিত: সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫
  • ৮০ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক

সৌদি আরবের পশ্চিমাঞ্চলীয় হাররাত আল-শাকার কাছে ও ইরাকের সীমান্তবর্তী এলাকায় একটি ভূমিকম্প আঘাত হেনেছে।

সৌদি আরবের ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, শনিবার রিখটার স্কেলে সৌদি আরবের এই ভূমিকম্পের মাত্রা ছিল ৩.৪। অন্যদিকে ইরাকের সীমান্তবর্তী এলাকায় ৫.০৯ মাত্রার ভূমিকম্প শনাক্ত করা হয়েছে।

ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থার তথ্য অনুযায়ী, তাদের ন্যাশনাল সিসমিক মনিটরিং নেটওয়ার্ক হররাত আল-শাকা থেকে প্রায় ৮৬ কিমি উত্তরে এ মৃদু ভূমিকম্পটির উৎপত্তিস্থল শনাক্ত করেছে।

এই এলাকা মদিনা অঞ্চলের আল-আইস ও তাবুক অঞ্চলের উমলুজের মধ্যে অবস্থিত।
উল্লেখ্য, হরাত আল-শাকা সৌদি আরবের অন্যতম প্রধান আগ্নেয় লাভাক্ষেত্র হিসেবে পরিচিত। তবে এখন পর্যন্ত কোনো স্থান থেকে বড় ধরনের ক্ষতির খবর পাওয়া যায়নি।

সূত্র: গাল্ফ নিউজ

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট