1. news@sangbadeisomoy.com : সংবাদ এই সময় : সংবাদ এই সময়
  2. info@www.sangbadeisomoy.com : সংবাদ এইসময় :
মাইক হাতে হেঁটে হেঁটে ভোট চাচ্ছেন হাই মাস্টার কুড়িগ্রাম-১ - সংবাদ এইসময়
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন

মাইক হাতে হেঁটে হেঁটে ভোট চাচ্ছেন হাই মাস্টার কুড়িগ্রাম-১

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫
  • ১৩০ বার পড়া হয়েছে

মোঃ সোলায়মান গনি
স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম

কুড়িগ্রাম-১ আসনে জাকের পার্টির এমপি প্রার্থী, অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুল হাই মাস্টার গ্রাম-গঞ্জে মাইক হাতে হেঁটে হেঁটে ভোট চাইছেন। এক হাতে হ্যান্ডমাইক, অন্য হাতে পোস্টার নিয়ে তিনি সরাসরি জনগণের সঙ্গে যোগাযোগ করছেন।

গত নির্বাচনে সাইকেল চালিয়ে ভোট চাওয়ার পর এবার হাই মাস্টার বাড়ি বাড়ি গিয়ে মানুষের খোঁজ নিচ্ছেন এবং নানা প্রতিশ্রুতি দিচ্ছেন। স্থানীয়রা তাকে সাদাসিধে ও সহজ-সরল মানুষ হিসেবে বর্ণনা করেছেন, যার জীবনযাত্রায় জনপ্রতিনিধি হওয়ার পরও কোনো পরিবর্তন হয়নি।

তিনি জানান, “আমি পুরো এক বছর মাঠে আছি এবং মানুষের সেবায় কাজ করতে চাই।” নির্বাচিত হলে তিনি নারীর উন্নয়ন, গ্যাস লাইন সম্প্রসারণ, কলকারখানা স্থাপন, কচাকাটা থানাকে উপজেলা, চরাঞ্চলে নদী শাসন ও অসহায়দের সুদমুক্ত ঋণের প্রতিশ্রুতি দিয়েছেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট