1. news@sangbadeisomoy.com : সংবাদ এই সময় : সংবাদ এই সময়
  2. info@www.sangbadeisomoy.com : সংবাদ এইসময় :
মঙ্গল গ্রহে অবতরণ করলো নাসার রোবট যান - সংবাদ এইসময়
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন

মঙ্গল গ্রহে অবতরণ করলো নাসার রোবট যান

  • প্রকাশিত: শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫
  • ১১৪ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক

গত সাত মাস ধরে রুদ্ধশ্বাস অপেক্ষার পর মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার মহাকাশযান পারসেভারেন্স মঙ্গল গ্রহে অবতরণ করেছে। নাসার বিজ্ঞানীরা ঐতিহাসিক এই মুহূর্তটির জন্য অপেক্ষা করছিলেন।

বাংলাদেশ সময় বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) দিবাগত রাত ২টা ৫৫ মিনিটে নাসার ওই যান মঙ্গল গ্রহে অবতরণ করে। ওই সময় লস অ্যাঞ্জেলসের জেট প্রপালসন ল্যাবরেটরিতে থাকা বিজ্ঞানীরা উল্লাসে মেতে ওঠেন।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, রোবটটি ছয় চাকার। স্বয়ংক্রিয় ওই রোবট পৃথিবী থেকে যাত্রা করেছিল সাত মাস আগে। অবশেষে তা মঙ্গল গ্রহে অবতরণ করতে পারলো।

বিবিসির প্রতিবেদনে আরও বলা হয়েছে, দুই বছর মঙ্গল গ্রহেই অবস্থান করবে রোবটটি। সেখানে পাথর খননসহ প্রাণের অস্তিত্ব থাকা না থাকার বিষয়টি খুঁজে দেখবে।

মাঝের এই সময়ে সেখান থেকে তথ্য ও ছবি বিজ্ঞানীদের কাছে পাঠাবে রোবট।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট