1. news@sangbadeisomoy.com : সংবাদ এই সময় : সংবাদ এই সময়
  2. info@www.sangbadeisomoy.com : সংবাদ এইসময় :
ই*স*রা*য়ে*লি বাহিনীর ওপর হা/ম/লা - সংবাদ এইসময়
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন

ই*স*রা*য়ে*লি বাহিনীর ওপর হা/ম/লা

  • প্রকাশিত: শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫
  • ১১৭ বার পড়া হয়েছে

পুরোনো ছবি

ফিলিস্তিনের দক্ষিণ গাজার খান ইউনিস এলাকায় অভিযানের সময় এক ইসরায়েলি সৈন্য আহত হয়েছে বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী। দ্য টাইমস অব ইসরায়েলের বরাতে শুক্রবার আলজাজিরার প্রতিবেদনে জানানো হয়, গুলিতে আঘাত পাওয়া ওই সৈন্যকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা ‘মধ্যম পর্যায়ের’ বলে উল্লেখ করা হয়েছে।

এর আগে সিরিয়ার বেইত জিন এলাকায় অভিযানে থাকা অবস্থায় ইসরায়েলি বাহিনীর আরও ছয় সৈন্য আহত হওয়ার কথা জানিয়েছিল সেনাবাহিনী। ওই এলাকায় ইসরায়েলি হামলাকে সিরিয়ার সরকার যুদ্ধাপরাধ বলে কঠোর নিন্দা করেছে। কিন্তু তাতে পাত্তা দিচ্ছে না দখলদার বাহিনী।

ইসরায়েলি বাহিনীর ওপর একাধিক জায়গায় হামলার এই ধারাবাহিকতায় উত্তেজনা আরও বেড়েছে বলে আঞ্চলিক নিরাপত্তা বিশ্লেষকদের অভিমত। ধারণা করা হচ্ছে, প্রতিক্রিয়ায় বড় ধরনের অভিযান চালাতে পারে ইসরায়েল।

এদিকে গাজায় যুদ্ধবিরতির মধ্যেও ইসরায়েলি বাহিনীর নতুন হামলা, সহায়তা প্রবেশে বাধা এবং সীমাবদ্ধতা আরোপের ঘটনায় ইসরায়েল এখনো ‘গণহত্যা চালিয়ে যাচ্ছে’ বলে সতর্ক করেছে মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) এক বিবৃতিতে অ্যামনেস্টি জানায়, ১০ অক্টোবর কার্যকর হওয়া যুদ্ধবিরতির পর গত সাত সপ্তাহে ইসরায়েল এটি ৫০০ বারের বেশি লঙ্ঘন করেছে, যার ফলে ৩৪৭ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ সময়ে আহত হয়েছেন আরও অন্তত ৮৮৯ জন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট