1. news@sangbadeisomoy.com : সংবাদ এই সময় : সংবাদ এই সময়
  2. info@www.sangbadeisomoy.com : সংবাদ এইসময় :
শ্রীলঙ্কায় অবস্থানরত বাংলাদেশি পর্যটকদের জন্য হাইকমিশনের জরুরি বার্তা - সংবাদ এইসময়
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১০:২৬ অপরাহ্ন

শ্রীলঙ্কায় অবস্থানরত বাংলাদেশি পর্যটকদের জন্য হাইকমিশনের জরুরি বার্তা

  • প্রকাশিত: শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫
  • ৯৩ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক

ছবি: সংগৃহীত
শ্রীলঙ্কায় চলমান প্রতিকূল আবহাওয়া এবং এর ফলে ক্ষতিগ্রস্ত এলাকায় থাকা বাংলাদেশি পর্যটকদের জন্য কলম্বোস্থ বাংলাদেশ হাইকমিশন গভীরভাবে উদ্বিগ্ন।

শুক্রবার হাইকমিশনের জরুরি বার্তায় বলা হ‌য়ে‌ছে, বাংলাদেশ হাইকমিশন পরিস্থিতি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে এবং সকল বাংলাদেশি পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে শ্রীলংকার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে নিবিড় যোগাযোগ ও সমন্বয় বজায় রেখে কাজ করছে।

বার্তায় আরও বলা হ‌য়ে‌ছে, ‘আমরা বাংলাদেশি পর্যটকসহ সকলকে অনুরোধ করছি, অনুগ্রহ করে শান্ত থাকুন, হোটেল/ঘরের ভেতরে বা নিরাপদ আশ্রয়ে অবস্থান করুন, এবং স্থানীয় প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের নির্দেশনা অনুসরণ করুন। আপনাদের নিরাপত্তাই আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার।’

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট