1. news@sangbadeisomoy.com : সংবাদ এই সময় : সংবাদ এই সময়
  2. info@www.sangbadeisomoy.com : সংবাদ এইসময় :
চিলি সীমান্তে জরুরি অবস্থা জারি করতে যাচ্ছে পেরু - সংবাদ এইসময়
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ন

চিলি সীমান্তে জরুরি অবস্থা জারি করতে যাচ্ছে পেরু

  • প্রকাশিত: শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫
  • ১২২ বার পড়া হয়েছে

সংবাদ এই সময় ডেস্ক।

ছবি: সংগৃহীত
চিলির সীমান্তে জরুরি অবস্থা জারি করা হবে বলে ঘোষণা দিয়েছেন পেরুর প্রেসিডেন্ট হোসে জেরি। শুক্রবার সামাজিকমাধ্যম এক্সে দেয়া পোস্টে তিনি এ ঘোষণা দেন। অবৈধ অভিবাসীদের প্রবেশ রোধ করতে এ পদক্ষেপ নেয়া হচ্ছে। জেরি বলেন, চিলি থেকে অভিবাসীদের আগমন পেরুর জনসাধারণের নিরাপত্তার জন্য হুমকি হতে পারে। খবর আল জাজিরার।

তিনি বলেন, ‘অনুমোদন ছাড়া অভিবাসীদের অনুপ্রবেশের ঝুঁকি এড়াতে আমরা চিলির সীমান্তে জরুরি অবস্থা ঘোষণা করতে যাচ্ছি।’

উচ্চ বিদ্যালয়েও মোবাইল ফোন নিষিদ্ধের পরিকল্পনা ফ্রান্সের
জেরি বলেন, চিলি থেকে অভিবাসীদের আগমন পেরুর প্রায় ৩৪ মিলিয়ন জনসংখ্যার নিরাপত্তার জন্য হুমকি হতে পারে।

পেরুর পুলিশ জেনারেল আর্তুরো ভালভার্দে জানিয়েছেন, শুক্রবার সীমান্ত পার হয়ে কমপক্ষে ১০০ জন পেরুতে প্রবেশের চেষ্টা করেন।

জেরি এমন সময় এই বিবৃতি দিলেন যখন চিলিতে প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় দফা ভোটের মাত্র দুই সপ্তাহ বাকী। অতি-ডানপন্থী প্রার্থী হোসে আন্তোনিও কাস্ট প্রতিশ্রুতি দিয়েছেন, তিনি জিতলে চিলিতে থাকা অভিবাসীদের আটক করে বহিষ্কার করবেন।

উত্তেজনার মধ্যেই ট্রাম্প-মাদুরো ফোনালাপ, কী কথা হলো
তার বক্তব্যের কারণে পেরুতে অনুপ্রবেশের সংখ্যা বেড়েছে, যাদের বেশিরভাগই ভেনেজুয়েলার নাগরিক। দীর্ঘদিন ধরে দেশে অর্থনৈতিক সংকটের কারণে চিলিতে কাজের সুযোগ খুঁজছিলেন তারা।

জেরি নিজেও একজন অতি-ডানপন্থী নেতা। তিনি সামাজিকমাধ্যমে দেয়া পোস্টে জরুরি অবস্থা জারি সম্পর্কে গণমাধ্যমে প্রচারিত জল্পনা নিশ্চিত করেছেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট