1. news@sangbadeisomoy.com : সংবাদ এই সময় : সংবাদ এই সময়
  2. info@www.sangbadeisomoy.com : সংবাদ এইসময় :
ইমরান খানের বেঁচে থাকার প্রমাণ চায় পরিবার ও দল - সংবাদ এইসময়
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৭:৫৩ পূর্বাহ্ন

ইমরান খানের বেঁচে থাকার প্রমাণ চায় পরিবার ও দল

  • প্রকাশিত: শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫
  • ৮৩ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খানকে নিয়ে ধেঁয়াশা কাটছে না। দেশটির সরকার তার মৃত্যুর খবরকে গুজব বলে উড়িয়ে দিলেও তার শারিরীক পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন পরিবার ও দল।

ইমরান খানের ছেলে কাসিম খান সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দাবি করেছেন, গত সপ্তাহে তার ভাই বাবার সঙ্গে দেখা করতে চেয়েছিলেন, কিন্তু পুলিশ তাকে নৃশংসভাবে লাঞ্ছিত করেছে। পরিবারের সঙ্গে কোনো যোগাযোগের সুযোগ দিচ্ছে না, এমনকি কোনো ফোন কল বা সাক্ষাৎ করাও বন্ধ রাখা হয়েছে।

তিনি বলেন, বাবার জীবিত থাকার কোনো প্রমাণ নেই, যা তার পরিবারের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে।

গত বৃহস্পতিবার, তেহরিক-ই-ইনসাফও তার সঙ্গে জরুরি সাক্ষাতের অনুমতির আবেদন করেছে। দলটি বলছে, তিন সপ্তাহেরও বেশি সময় ধরে পরিবার ও আইনজীবীদের তাকে দেখার সুযোগ দেওয়া হচ্ছে না।

দলের মুখপাত্র জুলফিকার বুখারি বলেন, ৪ নভেম্বরের পর থেকে কেউ ইমরনে খানের সঙ্গে সাক্ষাৎ করতে পারেনি।

কেন সাক্ষাৎ করতে দেওয়া হচ্ছে না তাও জানানো হয়নি। সাবেক প্রধানমন্ত্রীর মর্যাদা থাকা সত্ত্বেও তার সঙ্গে সাক্ষাৎ ও চিকিৎসা সহায়তা থেকে বঞ্চিত করা হচ্ছে।
এদিকে আদিয়ালা জেল কর্তৃপক্ষ সব অভিযোগ জোরালোভাবে অস্বীকার করেছে। তার জোর দিয়ে বলেছে, ৭৩ বছর বয়সী ইমরান খান কারাগারেই আছেন ও তার শারীরিক অবস্থাও ভালো আছে।

ইমরান খান ২০২৩ সালের আগস্ট থেকে কারাগারে আছেন। দুর্নীতির অভিযোগে তিনি ১৪ বছরের সাজা ভোগ করছেন। এসব মামলাকে তিনি ‘মনগড়া’ আখ্যা দিয়ে আসছেন। তার দাবি, তাকে রাজনীতি থেকে দূরে রাখতে উদ্দেশ্যমূলকভাবে এসব মামলা করা হয়েছে।
সূত্র: রয়টার্স, পাকিস্তান টুডে, টাইমস অব ইন্ডিয়া

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট