1. news@sangbadeisomoy.com : সংবাদ এই সময় : সংবাদ এই সময়
  2. info@www.sangbadeisomoy.com : সংবাদ এইসময় :
খাদ্যতালিকায় কেন রাখবেন শজনে ডাঁটা - সংবাদ এইসময়
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন

খাদ্যতালিকায় কেন রাখবেন শজনে ডাঁটা

  • প্রকাশিত: রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫
  • ৯৯ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক

সংগৃহীত ছবি

শীতের সময়ে সহজলভ্য ও পুষ্টিকর সবজিগুলোর মধ্যে শজনে ডাঁটা অন্যতম। এটির শুধু ডাঁটাই নয়, পাতা ও ফুলও খাওয়া হয়। দেহকে রোগমুক্ত রাখা থেকে শুরু করে হজমশক্তি বাড়ানো- শজনে ডাঁটার রয়েছে অসংখ্য উপকারিতা। চলুন জেনে নেওয়া যাক শজনে ডাঁটার যত পুষ্টিগুণ—

১. ভিটামিন–সমৃদ্ধ সবজি

শজনে ডাঁটায় আছে প্রচুর পরিমাণ ভিটামিন সি, ভিটামিন এ ও ভিটামিন বি।

এগুলো রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে কার্যকর, পাশাপাশি ত্বক ও চোখের জন্যও দারুণ উপকারী।
২. খনিজের উৎস

এই সবজিতে রয়েছে ক্যালসিয়াম, আয়রন, পটাশিয়াম ও ম্যাগনেশিয়াম—যা হাড়কে মজবুত করে এবং রক্তস্বল্পতা দূর করতে সাহায্য করে।

৩. হজমশক্তি বাড়ায়

শজনে ডাঁটার ফাইবার হজম প্রক্রিয়া সক্রিয় রাখে। কোষ্ঠকাঠিন্য দূর করতে এটি অত্যন্ত কার্যকর।

৪. অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর

এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট দেহের ক্ষতিকর ফ্রি র‍্যাডিকেল প্রতিরোধ করে। ফলে শরীর সুস্থ থাকে।

৫. কম ক্যালরির খাবার

শজনে ডাঁটায় ক্যালরি খুবই কম, কিন্তু পুষ্টি সমৃদ্ধ একটি সবজি। তাই ডায়েট মেনে চলা বা ওজন নিয়ন্ত্রণে থাকা মানুষের জন্য আদর্শ সবজি।

৬. ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহায়ক

শজনে ডাঁটার উপাদান রক্তে শর্করা নিয়ন্ত্রণে ভূমিকা রাখে, যা ডায়াবেটিস রোগীদের জন্য উপকারী।

৭. ত্বক ও চুলের জন্য উপকারী

শজনে ডাঁটায় থাকা ভিটামিন এ ও সি চুলকে মজবুত ও ত্বককে উজ্জ্বল রাখতে সাহায্য করে। শজনে ডাঁটা প্রতিদিনের খাবারে রাখলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট