1. news@sangbadeisomoy.com : সংবাদ এই সময় : সংবাদ এই সময়
  2. info@www.sangbadeisomoy.com : সংবাদ এইসময় :
টিসিবির তালিকায় যুক্ত হলো আরও কয়েকটি পণ্য, বিক্রি শুরু সোমবার - সংবাদ এইসময়
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন

টিসিবির তালিকায় যুক্ত হলো আরও কয়েকটি পণ্য, বিক্রি শুরু সোমবার

  • প্রকাশিত: রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫
  • ১৪২ বার পড়া হয়েছে

জিহাদুল ইসলাম ( জিহাদ) ঢাকা

ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) তাদের নিয়মিত নিত্যপ্রয়োজনীয় পণ্যের তালিকায় নতুন করে তিনটি পণ্য যুক্ত করেছে। এর মধ্যে রয়েছে- গোসলের সাবান, কাপড় কাচা সাবান ও ডিটারজেন্ট পাউডার।

রোববার (৩০ নভেম্বর) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আগামী সোমবার (১ ডিসেম্বর) থেকে এসব পণ্য বরাদ্দ দেওয়া হবে এবং ১০ ডিসেম্বর পর্যন্ত বিক্রি করা হবে।

বিজ্ঞপ্তিতে টিসিবি জানায়, নতুন যুক্ত পণ্যগুলো পরীক্ষামূলকভাবে দেশের পাঁচটি সিটি করপোরেশন—ঢাকা, রাজশাহী, খুলনা, সিলেট ও ময়মনসিংহ এবং পাঁচ জেলা—ফেনী, ঝালকাঠি, চট্টগ্রাম, নেত্রকোনা ও নীলফামারীর ৫০ হাজার করে মোট ৫ লাখ উপকারভোগী পরিবারের কাছে পৌঁছে দেওয়া হবে। ভোক্তাদের মতামতের ভিত্তিতে পরবর্তীতে সারাদেশে এসব পণ্য বিক্রি করা হবে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বর্ণিত পণ্যসমূহ ভর্তুকি মূল্যে নয়, তবে বাজার মূল্যের কমে বিক্রি করা হবে। পাইলটিংয়ের জন্য গোসলের সাবান (লাক্স) ১০০ গ্রাম প্যাক প্রতিটি ৪৫ টাকা, ডিটারজেন্ট পাউডার (হুইল) ৫০০ গ্রাম প্যাক প্রতিটি ৬০ টাকা ও লন্ড্রি সোপ (জার্মনিল) ১২৫ গ্রাম প্যাক প্রতিটি ২৩ টাকা করে বিক্রি হবে

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট