1. news@sangbadeisomoy.com : সংবাদ এই সময় : সংবাদ এই সময়
  2. info@www.sangbadeisomoy.com : সংবাদ এইসময় :
ভয়াবহ তুষারঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র - সংবাদ এইসময়
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১২:২৬ অপরাহ্ন

ভয়াবহ তুষারঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র

  • প্রকাশিত: সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫
  • ৯৫ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক

শীতকালীন বিপর্যস্ত আবহাওয়া কবলে যুক্তরাষ্ট্রের মিডওয়েস্ট। এক ফুটেরও বেশি তুষারপাতে রাস্তাঘাট ঢেকে গেছে। প্রবল বাতাস আর বজ্রবৃষ্টি পরিস্থিতি আরও জটিল করে তুলেছে। খবর গার্ডিয়ানের।

সাউথ ডাকোটা থেকে নিউইয়র্ক পর্যন্ত প্রায় ৫ কোটি ৩০ লাখ মানুষ শীতকালীন আবহাওয়ার সতর্কতার আওতায় ছিলেন। ডেস মইনেস বিমানবন্দরে রোববার মধ্যরাত পর্যন্ত ১০.৯ ইঞ্চি (২৮ সেমি) তুষারপাত রেকর্ড করা হয়। যা জানুয়ারি ২০২৪-এর পর ডেস মইনেসের জন্য সর্বোচ্চ দুই দিনের তুষারপাত।

শিকাগোর ও’হেয়ার আন্তর্জাতিক বিমানবন্দরে শনিবার মোট ৮.৪ ইঞ্চি তুষারপাত রেকর্ড করা হয়েছে। যা শিকাগোর ইতিহাসে নভেম্বরের সবচেয়ে বেশি তুষারপাতের নতুন রেকর্ড গড়েছে।

ইলিনয় স্টেট পুলিশ জানিয়েছে, শুধু শনিবার শিকাগো এলাকায় প্রায় ৫০০টি গাড়ি দুর্ঘটনার খবর পাওয়া গেছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট