1. news@sangbadeisomoy.com : সংবাদ এই সময় : সংবাদ এই সময়
  2. info@www.sangbadeisomoy.com : সংবাদ এইসময় :
৬৭ বছর পর রামেক হাসপাতালে মনোরোগ ওয়ার্ডের উদ্বোধন - সংবাদ এইসময়
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন

৬৭ বছর পর রামেক হাসপাতালে মনোরোগ ওয়ার্ডের উদ্বোধন

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫
  • ৬৮ বার পড়া হয়েছে

জেলা প্রতিনিধি, রাজশাহী

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে দীর্ঘ ৬৭ বছর পর অবশেষে উদ্বোধন করা হয়েছে ২৫ শয্যার মনোরোগ ওয়ার্ড।

বুধবার (৩ ডিসেম্বর) হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এফ এম শামীম আহম্মদ এ ওয়ার্ড উদ্বোধন করেন। মানসিক স্বাস্থ্যসেবা প্রদানে এ ওয়ার্ড রোগী পরিচর্যায় নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

নতুন ওয়ার্ডটিতে পুরুষ রোগীর শয্যা রয়েছে ১০টি। এছাড়া মহিলা রোগীদের ৭ শয্যা, শিশু ও কিশোরদের জন্য ৫ শয্যা এবং উচ্চ পর্যবেক্ষণ ইউনিট করা হয়েছে ৩ শয্যার।

ওয়ার্ডটিতে রয়েছে- পূর্ণাঙ্গ থেরাপি রুম, রোগী, স্বজনদের জন্য স্বাচ্ছন্দ্যময় কাউন্সেলিং রুম এবং মানসিক রোগীদের জন্য প্রয়োজনীয় অন্যান্য আধুনিক সুবিধা।

রামেক হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এফ এম শামীম আহম্মদ জানান, এ ওয়ার্ডের মাধ্যমে রামেক হাসপাতালে মানসিক স্বাস্থ্যসেবা দেওয়া যাবে। দীর্ঘ প্রতীক্ষার পর এমন একটি বিশেষায়িত ওয়ার্ড উদ্বোধন হওয়ায় চিকিৎসক, শিক্ষার্থী ও সাধারণ মানুষদের মাঝে স্বস্তি ও সন্তোষের সঞ্চার হয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট