1. news@sangbadeisomoy.com : সংবাদ এই সময় : সংবাদ এই সময়
  2. info@www.sangbadeisomoy.com : সংবাদ এইসময় :
হংকংয়ে অ*গ্নি*কা*ণ্ডে নি/হ/ত বেড়ে ১৫৯ - সংবাদ এইসময়
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৫:০২ অপরাহ্ন

হংকংয়ে অ*গ্নি*কা*ণ্ডে নি/হ/ত বেড়ে ১৫৯

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫
  • ৮৩ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক

হংকংয়ে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১৫৯ জনে পৌঁছেছে। হাউজিং কমপ্লেক্সের সবগুলো ব্লকে অনুসন্ধানের পর আজ বুধবার পুলিশ এ তথ্য জানিয়েছে। তবে, এটিই চূড়ান্ত সংখ্যা নাও হতে পারে বলে জানানো হয়েছে।

হংকং থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

তাই পো জেলার একটি হাউজিং কমপ্লেক্সে গত বুধবার পর্যন্ত জ্বলতে থাকা আগুনটি ১৯৮০ সালের পর সে দেশে সবচেয়ে প্রাণঘাতী।

পুলিশ কমিশনার জো চৌ এক সংবাদ সম্মেলনে বলেন, আমরা ১৫৯ জনের মরদেহ পেয়েছি, যার মধ্যে ১৪০ জনের মরদেহ প্রাথমিকভাবে শনাক্ত করা হয়েছে। সম্পূর্ণ ভবন অনুসন্ধানের পর এটি তাৎক্ষণিক সংক্ষিপ্ত প্রতিবেদন।

তিনি উল্লেখ করেন, নিহতের সংখ্যা এখনো সংশোধন করা হতে পারে।

কারণ, আমাদের সদস্যরা সন্দেহজনক মানব হাড় খুঁজে পেয়েছেন, এ ব্যাপারে নিশ্চিত হতে ফরেনসিক পরীক্ষার প্রয়োজন।
তিনি আরো বলেন, নিহতের মধ্যে অন্তত ৯১ জন নারী এবং ৪৯ জন পুরুষ। এক বছর বয়সী শিশু থেকে ৯৭ বছরের বৃদ্ধ পর্যন্ত নিহতের তালিকায় রয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট