1. news@sangbadeisomoy.com : সংবাদ এই সময় : সংবাদ এই সময়
  2. info@www.sangbadeisomoy.com : সংবাদ এইসময় :
২০২৬ সালে সৌদি আরবের বাজেট কত - সংবাদ এইসময়
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন

২০২৬ সালে সৌদি আরবের বাজেট কত

  • প্রকাশিত: শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫
  • ২০৯ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক।

সৌদি আরবের রাজধানী রিয়াদ। ছবি : সংগৃহীত
সৌদি আরবের মন্ত্রিসভা গত মঙ্গলবার ২০২৬ সালের জন্য দেশটির বাজেট অনুমোদন করেছে। এবারের বাজেটের আকার ১.৩১৩ ট্রিলিয়ন রিয়াল বা ৩৫০ বিলিয়ন ডলার।

সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) এই তথ্য নিশ্চিত করেছে। খবর আল আরাবিয়ার।

বাজেটের ৩৫০ বিলিয়ন ডলারের মধ্যে ৩০৬ বিলিয়ন ডোলার আসবে রাজস্ব খাত থেকে এবং ঘাটতির পরিমাণ ৪৪ বিলিয়ন ডলার।

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি হাফেজ নিহত
সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান বাজেট অনুমোদনের পর বলেছেন, ভিশন ২০৩০ চালু হওয়ার পর থেকে তেল-বহির্ভূত অর্থনীতির উন্নতি হয়েছে এবং বেসরকারি খাতের ভূমিকা বেড়েছে।

সৌদির অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, ২০২৬ সালে দেশটির অর্থনীতি ৪.৬ শতাংশ হারে বাড়বে বলে ধারণা করা হচ্ছে, যেখানে বাজেট ঘাটতি জিডিপির ৩.৩ শতাংশ হতে পারে।

এছাড়া সরকারি ঋণ ৪৩২.১২ বিলিয়ন ডলার বা জিডিপির ৩২.৭ শতাংশে পৌঁছাবে বলে অনুমান করা হচ্ছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট