1. news@sangbadeisomoy.com : সংবাদ এই সময় : সংবাদ এই সময়
  2. info@www.sangbadeisomoy.com : সংবাদ এইসময় :
শপিং রিসার্চ : কী আছে চ্যাটপিটির নতুন এই ফিচারে? - সংবাদ এইসময়
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১১:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
দরিদ্র পরিবার থেকে যেভাবে ক্ষমতার শীর্ষে উঠে এসেছিলেন আলি খামেনি কাছের মানুষদের নিয়ে জন্মদিন উদযাপন করলেন আদ্রিকা এ্যানী পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে সকল প্রতিষ্ঠানকে বৈষম্যহীন ও আন্তরিকভাবে কাজ করতে হবে: পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান মাগফিরাতের দশক: আল্লাহর ক্ষমা পেতে যেসব আমল করবেন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনে হাম/লার দাবি ইরানের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৭৭ (সাতাত্তর) জনকে গ্রেফতার করেছে ডিএমপি শেরপুরে সরকারি মাধ্যমিক স্তরের ৬ হাজার কপি বই জব্দ,ভাঙ্গারীর স্টোর সিলগালা বাগমারায় সালেহা ইমারত কোল্ড স্টোরেজে আলু সংরক্ষণের শুভ উদ্বোধন ও দোয়া অনুষ্ঠান শরীয়তপুরে নড়িয়ায় গাঁজাসহ শীর্ষ মাদক কারবারি গ্রেপ্তার আল্লাহর জ্ঞানের বিশালতা ও পরিব্যাপ্তি

শপিং রিসার্চ : কী আছে চ্যাটপিটির নতুন এই ফিচারে?

  • প্রকাশিত: শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫
  • ১০০ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক

প্রতীকী ছবি

ব্ল্যাক ফ্রাইডেকে সামনে রেখে চ্যাটজিপিটির শপিং সুবিধায় বড় আপডেট আনছে ওপেনএআই। কোম্পানিটি বলছে, এখন থেকে ‘শপিং রিসার্চ’ নামে নতুন একটি ফিচার আসতে শুরু করেছে। এটি বিভিন্ন পণ্য তুলনা করার প্রক্রিয়াকে আরও সহজ করবে।

ফিচারটি চ্যাটজিপিটির সব ব্যবহারকারীর জন্য উন্মুক্ত এমনকি ফ্রি অ্যাকাউন্ট ব্যবহারকারীরাও প্রায় কোনো নির্দিষ্ট সীমা ছাড়াই এটি ব্যবহার করতে পারবেন বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি সাইট এনগ্যাজেট।

ওপেনএআই অ্যাকাউন্টে লগডইন থাকলে ‘+’ মেনু থেকে ‘শপিং রিসার্চ’ অপশনটি নির্বাচন করলেই এটি ব্যবহার করা যাবে। পাশাপাশি, শপিং সংশ্লিষ্ট কোনো প্রম্পট দিলে চ্যাটজিপিটি স্বয়ংক্রিয়ভাবে সেই কাজে উপযোগী নতুন মডেলে চলে যাবে যেমন “ছোট অ্যাপার্টমেন্টের জন্য কম শব্দ করে এমন স্টিক ভ্যাকুয়াম খুঁজে দাও” এই ধরনের অনুরোধ সরাসরি নতুন শপিং মডেলেই করা যাবে।

কোনো পণ্য তুলনা করার পাশাপাশি ফিচারটি ব্যবহারকারীদের ডিল খুঁজে দিতে, উপহার বাছাইয়ে সাহায্য করতে এবং এমনকি একইরকম দেখতে পণ্যও খুঁজে দিতে পারে। উদাহরণ হিসেবে, একটি পোশাকের ছবি তুলে চ্যাটজিপিটিকে বলতে পারেন এর মতো কিন্তু ২৫০ ডলারের কম মূল্যের কোনো ড্রেস খুঁজে দাও।

ব্যবহারের সময় চ্যাটজিপিটি পরিষ্কারভাবে বোঝার জন্য বিভিন্ন প্রশ্ন করবে যাতে সুপারিশ আরও নির্দিষ্ট হয়। ‘চ্যাটজিপিটি পালস’ ব্যবহারকারীদের জন্য টুলটি আরও একধাপ এগিয়ে গিয়ে পূর্ববর্তী কথোপকথনের ভিত্তিতে ব্যক্তিগতকৃত কেনাকাটার গাইড কার্ডও তৈরি করবে। এই শপিং অ্যাসিস্ট্যান্টটি তৈরি হয়েছে জিপিটি ৫ মিনি-এর একটি বিশেষ সংস্করণ দিয়ে। এটি ব্যবসা সংক্রান্ত কাজে দক্ষতার সঙ্গে কাজ করার জন্য আলাদাভাবে প্রশিক্ষিত।

ওপেনএআই বলছে, মডেলটিকে নির্ভরযোগ্য সাইট পড়তে, বিশ্বস্ত সূত্র উল্লেখ করতে এবং বিভিন্ন উৎসের তথ্য একত্র করে উচ্চমানের প্রোডাক্ট রিসার্চ তৈরি করতে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। ফলে সাধারণ জিপিটি ৫ থিংকিং-এর মতো আরও শক্তিশালী মডেলের তুলনায়ও এটি পণ্যের নির্দিষ্ট ডেটা উল্লেখ করায় বেশি সঠিক হওয়া উচিত। তবে কোম্পানির সতর্কবার্তা বলছে ‘এটি পুরোপুরি নিখুঁত নয়’।

ওপেনএআই বলেছে, “শপিং রিসার্চ কখনও কখনও দাম বা প্রাপ্যতা সম্পর্কে ভুল তথ্য দিতে পারে। তাই সবচেয়ে সঠিক তথ্যের জন্য মার্চেন্ট সাইট দেখে নেওয়ার পরামর্শ দিচ্ছি।

” তবে ইলেকট্রনিকস, বিউটি ও হোম অ্যাপ্লায়েন্সের মতো যেসব ক্যাটেগরিতে বিস্তারিত স্পেসিফিকেশন থাকে সেখানে ফিচারটি সবচেয়ে ভালো ফল দেয়।
চ্যাটজিপিটির শপিং করার সক্ষমতা বাড়ানো আশ্চর্য নয়। এর আগেই ওপেনএআই চ্যাটবট থেকে বিভিন্ন ব্র্যান্ডের পণ্য কেনার অপশন যুক্ত করেছে। অপরদিকে, গুগলসহ অন্যান্য প্রতিযোগীরা সাম্প্রতিক সময়ে এআইভিত্তিক শপিং ফিচার বাড়াচ্ছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট