1. news@sangbadeisomoy.com : সংবাদ এই সময় : সংবাদ এই সময়
  2. info@www.sangbadeisomoy.com : সংবাদ এইসময় :
এক বছরে বিশ্বে ম্যালেরিয়ায় ৬ লাখ মানুষের মৃ/ত্যু - সংবাদ এইসময়
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন

এক বছরে বিশ্বে ম্যালেরিয়ায় ৬ লাখ মানুষের মৃ/ত্যু

  • প্রকাশিত: শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫
  • ১০৪ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক

২০২৪ সালে বিশ্বব্যাপী ম্যালেরিয়ায় প্রায় আনুমানিক ৬ লাখ ১০ হাজার মানুষের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা(ডব্লিউএইচও)। সংস্থাটি সতর্ক করে দিয়েছে, মৃত্যু ও আক্রান্তের বেশিরভাগই আফ্রিকা মহাদেশে রেকর্ড করা হয়েছে। যাদের বেশিরভাগ শিশু বলে নিশ্চিত করেছে সংস্থাটি।

গত বৃহস্পতিবার সংস্থার প্রকাশিত প্রতিবেদন অনুসারে, বিশ্বব্যাপী ম্যালেরিয়া আক্রান্ত এবং মৃত্যুর ৯৫ শতাংশ ঘটেছে এই মহাদেশটিতে।

আফ্রিকায় পাঁচ বছরের কম বয়সী শিশুরা প্রায় সবচেয়ে বেশি প্রাণ হারিয়েছে। ২০২৩ সালে মৃত্যুর সংখ্যার তুলনায় এই সংখ্যা সামান্য বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছে ডব্লিউএইচও।
ডব্লিউএইচও’র তথ্য অনুসারে, আফ্রিকান অঞ্চলে ম্যালেরিয়াজনিত ঘটনায় সবেচেয়ে বেশি মৃত্যু হয়েছে নাইজেরিয়া, গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র এবং নাইজারে। এর মধ্যে নাইজেরিয়ায় ৩১ দশমিক ৯ শতাংশ, কঙ্গোতে ১১ দশমিক ৭ শতাংশ এবং নাইজারে ৬ দশমিক এক শতাংশ মৃত্যু হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, বিশ্বে মোট রেকর্ডকৃত ম্যালেরিয়া সংক্রান্তের সংখ্যা প্রায় ৯০ লাখ বৃদ্ধি পেয়েছে। বিশ্বব্যাপী ২৮ কোটি ২০ লাখে দাঁড়িয়েছে – বছরের পর বছর ৩ শতাংশ করে বৃদ্ধি পাচ্ছে।

ডব্লিউএইচও ম্যালেরিয়া নিয়ন্ত্রণ প্রচেষ্টা ক্ষতিগ্রস্ত হওয়ার কারণ হিসেবে তহবিলের ঘাটতির কথা তুলে ধরেছে। তারা বলছে, ২০২৪ সালে ম্যালেরিয়া প্রতিক্রিয়ায় ৩ দশমিক ৯ বিলিয়ন ডলার বিনিয়োগ করা হয়।

চলতি বছরে সালে ৯ দশমিক ৩ বিলিয়ন ডলারের তহবিল লক্ষ্যমাত্রার থাকলেও এখন পর্যন্ত অর্ধেকেরও কম পাওয়া গেছে।
বিশ্বের সবচেয়ে মারাত্মক ভেক্টর-বাহিত রোগগুলোর মধ্যে একটি ম্যালেরিয়া। এটি মশার কামড়ের মাধ্যমে মানুষের মধ্যে সংক্রামিত হয়। রোগের লক্ষণ দেখা দিলে কয়েক সপ্তাহ সময় লাগতে পারে এবং সাধারণত জ্বর, ঠান্ডা লাগা, বমি এবং ফ্লু’র মতো অসুস্থতা থাকে। যদি চিকিৎসা না করা হয়, তাহলে এই রোগ গুরুতর জটিলতা এবং মৃত্যুর কারণ হতে পারে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট