1. news@sangbadeisomoy.com : সংবাদ এই সময় : সংবাদ এই সময়
  2. info@www.sangbadeisomoy.com : সংবাদ এইসময় :
পাকিস্তানের প্রখ্যাত সুফি জুলফিকার আহমদ নকশবন্দী আর নেই। - সংবাদ এইসময়
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন

পাকিস্তানের প্রখ্যাত সুফি জুলফিকার আহমদ নকশবন্দী আর নেই।

  • প্রকাশিত: রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
  • ১১৯ বার পড়া হয়েছে

জিহাদুল ইসলাম (জিহাদ)
স্টাফ রিপোর্টার

পাকিস্তানের প্রখ্যাত সুফি সাধক ও ইসলামি চিন্তাবিদ শায়খ জুলফিকার আহমদ নকশবন্দী আর নেই। রোববার লাহোরে তিনি ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

_বিষয়টি নিশ্চিত করেছেন হজরতের খলিফা মাওলানা মাসুমুল হক। একই তথ্য নিশ্চিত করেন পাকিস্তানের জনপ্রিয় ইসলামি গণমাধ্যম ম্যাসেজ টিভির পরিচালক আবদুল মতিন।

শায়খ জুলফিকার আহমদ নকশবন্দী ১৯৫৩ সালের ১ এপ্রিল পাকিস্তানের ঝং জেলায় জন্মগ্রহণ করেন। তিনি নকশবন্দি তরিকার একজন প্রভাবশালী সুফি শায়খ ছিলেন। দেওবন্দি আন্দোলনের সঙ্গে তাঁর গভীর সম্পর্ক ছিল। তিনি ইসলামি আধ্যাত্মিকতা ও আত্মশুদ্ধির ক্ষেত্রে বিশ্বব্যাপী পরিচিত ছিলেন।

তিনি ঝংয়ে মাহদুল ফাকির আল ইসলামী প্রতিষ্ঠা করেন। এই প্রতিষ্ঠানটি তাজকিয়া, ইসলাহে নফস ও সুফি শিক্ষার একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে পরিচিত। দেশ-বিদেশে তাঁর অসংখ্য মুরিদ ও অনুসারী রয়েছেন।

জুলফিকার আহমদ নকশবন্দী ভারত, পাকিস্তানসহ বিভিন্ন দেশে দাওয়াতি সফর করেছেন। দারুল উলুম দেওবন্দসহ বহু গুরুত্বপূর্ণ ইসলামি প্রতিষ্ঠানে তিনি বক্তব্য প্রদান করেন। তাঁর বক্তব্য ও নসিহত ইউটিউবসহ বিভিন্ন মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা লাভ করে।

তিনি একজন প্রথিতযশা লেখকও ছিলেন। ফিকহ, আত্মশুদ্ধি, পারিবারিক জীবন ও নারীদের ইসলামি ভূমিকা নিয়ে তাঁর রচিত গ্রন্থসমূহ মুসলিম সমাজে সমাদৃত।

তাঁর ইন্তেকালে ইসলামি অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন আলেম, মাশায়েখ ও ইসলামি ব্যক্তিত্ব তাঁর রুহের মাগফিরাত কামনা করেছেন। মুসলিম উম্মাহ একজন অভিভাবকসুলভ আলেম ও সুফি শায়খকে হারালো।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট