1. news@sangbadeisomoy.com : সংবাদ এই সময় : সংবাদ এই সময়
  2. info@www.sangbadeisomoy.com : সংবাদ এইসময় :
চেরনোবিলের নিষিদ্ধ অঞ্চলে বিকিরণে বেঁচে থাকা নতুন জীবের সন্ধান - সংবাদ এইসময়
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন

চেরনোবিলের নিষিদ্ধ অঞ্চলে বিকিরণে বেঁচে থাকা নতুন জীবের সন্ধান

  • প্রকাশিত: সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫
  • ১২৯ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক

চেরনোবিলের পারমাণবিক নিষিদ্ধ এলাকায় এমন এক ধরনের নতুন জীবের সন্ধান পাওয়া গেছে, যা বিকিরণকেই শক্তির উৎস হিসেবে ব্যবহার করে বেঁচে থাকতে পারে।

প্রায় ৪০ বছর আগে সোভিয়েত ইউনিয়নের (বর্তমানে ইউক্রেন) চেরনোবিল পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ইউনিট-৪ বিস্ফোরণের পর এলাকাটি মানুষের প্রবেশের জন্য নিষিদ্ধ ঘোষণা করা হয়।

তবে এই নতুন জীবটি ভয়াবহ বিকিরণযুক্ত পরিবেশেও দ্রুত বেড়ে উঠছে। এটি ধীরে ধীরে রিয়্যাক্টরের দিকেও অগ্রসর হচ্ছে—যেখানে তীব্র রেডিয়েশন সাধারণ জীবের জন্য প্রাণঘাতী।

বিশ্বের সবচেয়ে রেডিওঅ্যাকটিভ কাঠামোগুলোর একটির ভেতরে পাওয়া এই ছত্রাকটিকে (ফাঙ্গাস) নিয়ে গবেষকরা বলছেন, যেখানে আয়নাইজিং বিকিরণ মানুষ ও প্রাণীর জন্য মৃত্যু, ক্যান্সার এবং নানা রোগের কারণ, সেখানে এই জীবটি সম্ভবত রেডিয়েশনকে খাবারের উৎস হিসেবে ব্যবহার করছে।

বিজ্ঞানীদের ধারণা, ছত্রাকটির গাঢ় রঙের জন্য দায়ী মেলানিন নামক রঞ্জকদ্রব্য তাকে আয়নাইজিং বিকিরণ ব্যবহার করে শক্তি উৎপাদনে সাহায্য করছে—যেমনভাবে গাছপালা সূর্যালোক ব্যবহার করে খাদ্য তৈরি করে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট