1. news@sangbadeisomoy.com : সংবাদ এই সময় : সংবাদ এই সময়
  2. info@www.sangbadeisomoy.com : সংবাদ এইসময় :
হাদির মৃ*ত্যু নিয়ে যা বলছে আন্তর্জাতিক গণমাধ্যম - সংবাদ এইসময়
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন

হাদির মৃ*ত্যু নিয়ে যা বলছে আন্তর্জাতিক গণমাধ্যম

  • প্রকাশিত: শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫
  • ৪২ বার পড়া হয়েছে

সংবাদ এই সময় অনলাইন।

ছবি: সংগৃহীত
জুলাই বিপ্লবের অগ্রসেনানী ও ভারতীয় আধিপত্যবাদবিরোধী বলিষ্ঠ কণ্ঠস্বর শরিফ ওসমান হাদির মৃত্যু নিয়ে সংবাদ প্রকাশ করেছে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম। কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা তাদের শিরোনাম করেছে বাংলাদেশের ছাত্র বিক্ষোভের নেতার সিঙ্গাপুর হাসপাতালে মৃত্যু। প্রতিবেদনে বলা হয়, চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা করলেও তাকে বাঁচানো সম্ভব হয়নি। এতে আরো বলা হয়, তার মৃত্যুতে রাজধানী ঢাকাসহ সারাদেশে বিক্ষুব্ধ সমর্থকরা বিক্ষোভ প্রদর্শন করে।

হাদির মৃত্যুর পর বাংলাদেশে বিক্ষোভ নিয়ে সংবাদ প্রকাশ করেছে ভারতের বেশিরভাগ গণমাধ্যম। এনডিটিভি তাদের শিরোনাম করেছে, ছাত্রনেতার মৃত্যুর পর বাংলাদেশ উত্তাল, গণমাধ্যমের কার্যালয়ে আগুন।

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়, হাদির মৃত্যুর পর উত্তাল হয়ে উঠেছে বাংলাদেশ। বিভিন্ন স্থানে ভারত বিরোধী বিক্ষোভ হয়েছে।

দ্য হিন্দু শিরোনাম করেছে, তরুণ নেতা হাদির মৃত্যুর পর বাংলাদেশে সংহিংসতা; গণমাধ্যম কার্যারয়ে আগুন।

আনন্দবাজার তাদেরা শিরোনাম করেছে, ‘রাতভর বিক্ষোভ বাংলাদেশে! ভাঙচুরের পর অগ্নিসংযোগ সংবাদপত্রের অফিসে।’ বাংলাদেশের বিভিন্ন স্থানে হামলা-ভাঙচুরের খবর প্রকাশ করেছে তারা।

পাকিস্তানের গণমাধ্যম জিও টিভির খবরে বলা হয়, তরুণ নেতার মৃত্যুতে বাংলাদেশে ব্যাপক বিক্ষোভ হয়েছে। এছাড়া আরো বিভিন্ন গণমাধ্যমে বাংলাদেশ পরিস্থিতি নিয়ে খবর প্রকাশ করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট