1. news@sangbadeisomoy.com : সংবাদ এই সময় : সংবাদ এই সময়
  2. info@www.sangbadeisomoy.com : সংবাদ এইসময় :
কুড়িগ্রামে বেড়েছে শীতের দাপট, তাপমাত্রা ১৪ ডিগ্রি - সংবাদ এইসময়
সোমবার, ০১ জুন ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন

কুড়িগ্রামে বেড়েছে শীতের দাপট, তাপমাত্রা ১৪ ডিগ্রি

  • প্রকাশিত: শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫
  • ৯৫ বার পড়া হয়েছে

আঞ্চ‌লিক প্রতি‌নি‌ধি, কু‌ড়িগ্রাম

কয়েক দিনের বিরতির পর কুড়িগ্রামে আবারও তীব্র শীত ফিরে এসেছে। শুক্রবার (১৯ ডিসেম্বর) রাত থেকেই হিমেল হাওয়া ও ঘন কুয়াশায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ে। শনিবার (২০ ডিসেম্বর) সকাল ৬টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১৪ ডিগ্রি সেলসিয়াস। এসময় বাতাসে আর্দ্রতার মাত্রা ছিল ৯৭ শতাংশ, যা শীতের অনুভূতি আরো বাড়িয়ে দেয়।

ভোর থেকেই কুয়াশায় ঢেকে যায় পুরো জেলা। সকাল সাড়ে ৯টা পর্যন্ত সূর্যের দেখা না পাওয়ায় শীতের তীব্রতা কমেনি। এতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন নিম্নআয়ের মানুষ, দিনমজুর ও চরাঞ্চলের বাসিন্দারা। অনেকেই প্রচণ্ড ঠাণ্ডার কারণে সকালে কাজে বের হতে পারেননি।

কুয়াশার প্রভাব পড়েছে যান চলাচলেও। মহাসড়ক ও আঞ্চলিক সড়কে যানবাহন ধীরগতিতে চলতে দেখা গেছে, ফলে যাত্রীদের কিছুটা দুর্ভোগ পোহাতে হচ্ছে।

স্থানীয় বাসিন্দা মেনতাজ আলী বলেন, ‘কয়েক দিন শীত কম ছিল, কিন্তু হঠাৎ করেই ঠাণ্ডা বাতাস শুরু হয়েছে। এতে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে।


রাজারহাট আবহাওয়া ও কৃষি পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার জানান, তাপমাত্রা ১৪ ডিগ্রি হলেও ঠাণ্ডা বাতাসের কারণে শীতের প্রকোপ বেশি অনুভূত হচ্ছে। তিনি বলেন, ‘আগামী কয়েক দিন এ ধরনের শীত অব্যাহত থাকতে পারে।’

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট