1. news@sangbadeisomoy.com : সংবাদ এই সময় : সংবাদ এই সময়
  2. info@www.sangbadeisomoy.com : সংবাদ এইসময় :
তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনে বগুড়ায় ছাত্রদলের বিশাল স্বাগত মিছিল - সংবাদ এইসময়
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনে বগুড়ায় ছাত্রদলের বিশাল স্বাগত মিছিল

  • প্রকাশিত: সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫
  • ৭৮ বার পড়া হয়েছে

জিহাদুল ইসলাম (জিহাদ)
স্টাফ রিপোর্টার

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে বগুড়া জেলা ছাত্রদলের উদ্যোগে এক বিশাল ও উৎসবমুখর স্বাগত মিছিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২২ ডিসেম্বর) বিকেলে বগুড়া শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে এ স্বাগত মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি বগুড়াবাসীর মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি করে।

বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান-এর সভাপতিত্বে এবং এম আর হাসান পলাশ-এর সঞ্চালনায় আয়োজিত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও বগুড়া জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার হেনা। এছাড়াও উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি এম আর ইসলাম স্বাধীন, সাংগঠনিক সম্পাদক শহিদ-উন-নবী সালাম এবং বগুড়া শহর বিএনপির সভাপতি হামিদুল হক চৌধুরী হিরু।

মিছিলে বগুড়া জেলা ছাত্রদলের সকল নেতৃবৃন্দসহ জেলা ছাত্রদলের আওতাধীন ২৮টি ইউনিটের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। পাশাপাশি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রদল নেতৃবৃন্দও কর্মসূচিতে যোগ দেন।

এ সময় নেতৃবৃন্দ বলেন, তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে নতুন গতি সঞ্চার করবে। তারা আরও বলেন, ছাত্রদলসহ ছাত্রসমাজ ঐক্যবদ্ধভাবে বিএনপির আন্দোলন-সংগ্রামে রাজপথে সক্রিয় ভূমিকা পালন করবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট