1. news@sangbadeisomoy.com : সংবাদ এই সময় : সংবাদ এই সময়
  2. info@www.sangbadeisomoy.com : সংবাদ এইসময় :
ভদ্র ব্যবহারের কোনো মূল্য নেই এই সমাজে : মিষ্টি জান্নাত - সংবাদ এইসময়
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন

ভদ্র ব্যবহারের কোনো মূল্য নেই এই সমাজে : মিষ্টি জান্নাত

  • প্রকাশিত: বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫
  • ৮৫ বার পড়া হয়েছে

আবদুল করিম সোহাগ।
অনলাইন প্রতিবেদক,

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা মিষ্টি জান্নাত, অভিনয়ের চেয়ে ব্যক্তিগত জীবন ও স্পষ্টভাষী মন্তব্যের কারণেই যিনি প্রায়ই শিরোনামে থাকেন। এবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টের কারণে তিনি নতুন করে আলোচনায় আসলেন।

সম্প্রতি নিজের ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে মিষ্টি জান্নাত বর্তমান সমাজব্যবস্থার প্রতি ক্ষোভ প্রকাশ করেন। তিনি মনে করেন, বর্তমান সমাজে ভদ্র আচরণের কোনো কদর নেই।

ক্ষোভ প্রকাশ করে নিজের পেজে তিনি লিখেছেন, ‘ভদ্র ব্যবহারের কোনো মূল্য নেই এই সমাজে। তাই আবার আগের ফর্মে ফেরত আসলাম। ’
হঠাৎ কেন মিষ্টির এই মেজাজ বদল, তা নিয়ে অনুসারীদের মনে কৌতূহল দেখা দিলেও নেটিজেনদের বড় একটি অংশ তার এই মন্তব্যের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন।

এর আগে অন্য এক বার্তায় মিষ্টি জান্নাত তার ক্যারিয়ার ও পেশাদারত্ব নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেন।

সেখানে তিনি উল্লেখ করেন, সিনেমার ছোট কোনো চরিত্রে কাজ করে অসম্মানিত হওয়ার চেয়ে সম্মান বজায় রেখে প্রস্তাব ফিরিয়ে দেওয়াটাই প্রকৃত সাহসিকতা।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট