1. news@sangbadeisomoy.com : সংবাদ এই সময় : সংবাদ এই সময়
  2. info@www.sangbadeisomoy.com : সংবাদ এইসময় :
প্রেম-স্বপ্নের নাটক ‘সাইফুল লাইব্রেরি’ - সংবাদ এইসময়
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন

প্রেম-স্বপ্নের নাটক ‘সাইফুল লাইব্রেরি’

  • প্রকাশিত: বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫
  • ১৩২ বার পড়া হয়েছে

আবদুল করিম সোহাগ,
বিনোদন রিপোর্ট।

সাইফুল লাইব্রেরি’ নাটকের পোস্টার থেকে নেওয়া।

গ্রামের এক লাইব্রেরিকে কেন্দ্র করে দুই তরুণ তরুণীর প্রেম, স্বপ্ন, সংকল্প ও পুনর্মিলনের গল্পে নির্মিত হয়েছে নাটক ‘সাইফুল লাইব্রেরি’।

অপূর্ণ রুবেলের রচনায় এটি পরিচালনা করেছেন রুবেল আনুশ। নাটকের প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন তানিয়া বৃষ্টি, খায়রুল বাসার।

নাটকের চিত্রনাট্য নিয়ে রুবেল আনুশ জানান, ‘জ্ঞান বিকাশ’ নামের এক লাইব্রেরির কর্মী সাইফুল তার আন্তরিকতা ও পরিশ্রমে এলাকার শিক্ষার্থীদের হৃদয় জয় করে নেয় সে।

একদিন তার সঙ্গে পরিচয় হয় তন্বী নামের এক তরুণীর। ধীরে ধীরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক তৈরি হয়। তবে তন্বীর বাবা ও সাইফুলের দারিদ্রের বাস্তবতা বাধা হয়ে দাঁড়ায় তাদের সম্পর্কে। সাইফুলকে কঠিন পরীক্ষার মুখোমুখি হতে হয়।
তন্বী লাইব্রেরি খোলার শর্ত দেন সাইফুলকে, শর্ত পূরণে অর্থের তাগিদে সাইফুলের সংগ্রাম শুরু হয়। বিচ্ছেদ ঘটে তাদের সম্পর্কের। তবে সাত বছর পর তাদের পুনর্মিলন ঘটে, তখন দুইজন নদীর ধারে তাদের জীবনের না বলা গল্প শোনায়। এভবাবেই এগিয়ে যাবে নাটকটি।

নাটকটি নিয়ে প্রত্যাশা কথা জানিয়ে আনুশ বলেন, নাটকের গল্পটা সুন্দর, অভিনয়শিল্পীরাও বেশ ভালো অভিনয় করেছেন। আশা করছি দর্শকের ভালো লাগবে গত নভেম্বর তিনদিন ঢাকার বাইরে হয়েছে নাটকের দৃশ্যধারণ। নাটকটি মুক্তি পেয়েছে ‘লেভেল ক্লাব ১১ এন্টারটেইনমেন্ট’ ইউটিউব চ্যানেলে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট