1. news@sangbadeisomoy.com : সংবাদ এই সময় : সংবাদ এই সময়
  2. info@www.sangbadeisomoy.com : সংবাদ এইসময় :
নালিতাবাড়ীতে ট্রাক্টরের চাপায় নারী নি*হত - সংবাদ এইসময়
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৩:২৮ পূর্বাহ্ন

নালিতাবাড়ীতে ট্রাক্টরের চাপায় নারী নি*হত

  • প্রকাশিত: বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫
  • ১১৩ বার পড়া হয়েছে

মোহাম্মদ জাকির ইসলাম,শেরপুর প্রতিনিধি

শেরপুরের নালিতাবাড়ীতে মাহিন্দ্রা ট্রাক্টরের চাপায় মাজেদা বেগম (৫০) নামে এক নারী নিহত হয়েছেন। বুধবার (২৪ ডিসেম্বর) সকাল আনুমানিক ৭টার দিকে নালিতাবাড়ী–শেরপুর মহাসড়কের সন্ন্যাসীভিটা ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মাজেদা বেগম নালিতাবাড়ী উপজেলার বাঘবেড় ইউনিয়নের সন্ন্যাসীভিটা এলাকার বাসিন্দা। তিনি হাদিউল ইসলামের স্ত্রী এবং চার সন্তানের জননী।

প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার সকালে তিনি বাড়ির সামনে থেকে বের হয়ে রাস্তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এ সময় নালিতাবাড়ীর দিক থেকে আসা একটি বেপরোয়া মাহিন্দ্রা ট্রাক্টর তাঁকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর ট্রাক্টরটি দ্রুত স্থান ত্যাগ করে পালিয়ে যায়।

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফুজ্জামান জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট