1. news@sangbadeisomoy.com : সংবাদ এই সময় : সংবাদ এই সময়
  2. info@www.sangbadeisomoy.com : সংবাদ এইসময় :
টাঙ্গাইল শাড়ি পরে ব্রিটিশ হাইকমিশনারের বড়দিন উদযাপন - সংবাদ এইসময়
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন

টাঙ্গাইল শাড়ি পরে ব্রিটিশ হাইকমিশনারের বড়দিন উদযাপন

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫
  • ৮০ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক

সংগৃহীত ছবি

ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক ঐতিহ্যবাহী টাঙ্গাইলের শাড়ি পরে বড়দিন উদযাপন করছেন।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) ঢাকার ব্রিটিশ হাইকমিশন এক বার্তায় জানায়, ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক সত্যিকারের বাংলাদেশি স্টাইলে বড়দিন উদযাপন করছেন। তিনি টাঙ্গাইলের তাঁতের শাড়ি পরেছেন, যা সম্প্রতি ইউনেসকো কর্তৃক বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে স্বীকৃতিপ্রাপ্ত।

ঢাকার ব্রিটিশ হাইকমিশনের ভিডিও বার্তায় দেখা যায়, ব্রিটিশ হাইকমিশনার টাঙ্গাইলের তাঁতের শাড়ি বুনন শিল্প প্রত্যক্ষ করছেন।

একই সঙ্গে একটি তাঁতের শাড়ি পরে বড়দিনের শুভেচ্ছা জানান।
এদিকে বড়দিন উপলক্ষে ঢাকার বিভিন্ন দূতাবাস শুভেচ্ছা জানিয়েছে। ফ্রান্স, জার্মান, সুইডেন, কানাডা, চীন, ভারত প্রভৃতি দেশ বড়দিনের শুভেচ্ছা জানিয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট