1. news@sangbadeisomoy.com : সংবাদ এই সময় : সংবাদ এই সময়
  2. info@www.sangbadeisomoy.com : সংবাদ এইসময় :
শরীয়তপুর-চাঁদপুর নৌ-রুটে ফেরি চলাচল স্বাভাবিক - সংবাদ এইসময়
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন

শরীয়তপুর-চাঁদপুর নৌ-রুটে ফেরি চলাচল স্বাভাবিক

  • প্রকাশিত: শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫
  • ১০৩ বার পড়া হয়েছে

শরীয়তপুর প্রতিনিধি
এবি এম জিয়াউল হক টিটু

শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ঘন কুয়াশা কেটে যাওয়ায় প্রায় সাড়ে ৬ ঘণ্টা পর ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।

শুক্রবার (২৬ ডিসেম্বর) সকাল ৬ টা ৩০ মিনিটে ফেরি চলাচল পুনরায় চালু করে বিআইডব্লিউটিসি ঘাট কর্তৃপক্ষ। এর আগে শুক্রবার (২৬ ডিসেম্বর) দিবাগত রাত ১২ টা থেকে ঘন কুয়াশার কারণে এই নৌ-রুটে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়।

বিআইডব্লিউটিসি নরসিংহপুর ফেরিঘাটের সহকারী ব্যবস্থাপক মো. ইকবাল হোসেন বলেন, শুক্রবার মধ্যরাতের পর থেকে নদীপথে ঘন কুয়াশা দেখা দেয়। যাত্রী ও যানবাহনের নিরাপত্তার কথা বিবেচনা করে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। পরে কুয়াশা কেটে গেলে সকাল ৬টা ৩০ মিনিটে ফেরি চলাচল স্বাভাবিক করা হয়। বর্তমানে এই রুটে ছোট-বড় মিলিয়ে চারটি ফেরি চলাচল করছে।

ফেরিঘাট ইজারাদার মাইদুল ইউসুফ জিসান বালা বলেন, কুয়াশার কারণে দীর্ঘ সময় ফেরি বন্ধ থাকায় ঘাটে যানবাহনের চাপ সৃষ্টি হয়েছিল। তবে ফেরি চলাচল শুরু হওয়ার পর ধীরে ধীরে যানজট কমে আসছে। যাত্রী ও চালকদের ভোগান্তি কমাতে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছি।

এদিকে ফেরিচালক জানান, কুয়াশার সময় নদীপথে চলাচল অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। এক ফেরি চালক বলেন, “ঘন কুয়াশায় সামনে কিছুই দেখা যাচ্ছিল না। দুর্ঘটনা এড়াতেই ফেরি বন্ধ রাখা হয়েছিল। এখন আবহাওয়া স্বাভাবিক হওয়ায় নিরাপদে চলাচল করা যাচ্ছে।”

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট