1. news@sangbadeisomoy.com : সংবাদ এই সময় : সংবাদ এই সময়
  2. info@www.sangbadeisomoy.com : সংবাদ এইসময় :
মেঘনায় দুই লঞ্চের সং/ঘর্ষ: ঝালকাঠিতে ৪ কর্মীসহ 'অ্যাডভেঞ্চার-৯' আ/টক - সংবাদ এইসময়
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন

মেঘনায় দুই লঞ্চের সং/ঘর্ষ: ঝালকাঠিতে ৪ কর্মীসহ ‘অ্যাডভেঞ্চার-৯’ আ/টক

  • প্রকাশিত: শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫
  • ৯৭ বার পড়া হয়েছে

জিহাদুল ইসলাম (জিহাদ)
স্টাফ রিপোর্টার

ঘন কুয়াশার কারণে চাঁদপুরের মেঘনা নদীতে যাত্রীবাহী দুই লঞ্চের সংঘর্ষে অনেক যাত্রী হতাহত হয়েছেন। বৃহস্পতিবার দিবাগত রাত দুইটার দিকে হাইমচর উপজেলা ও হরিণা এলাকার মাঝামাঝি স্থানে এ ঘটনা ঘটে।

নৌ-পুলিশ চাঁদপুর অঞ্চলের এসপি সৈয়দ মুশফিকুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানাতে পারেননি তিনি।

এদিকে ঝালকাঠির পুলিশ সুপার মিজানুর রহমান গণমাধ্যমে কর্মরত অনেককে জানিয়েছেন, ‘বৃহস্পতিবার ২৫ ডিসেম্বর রাত আনুমানিক ২টার দিকে চাঁদপুর সদরের হরিনা এলাকায় মেঘনা নদীতে এ দুর্ঘটনা ঘটে। শুক্রবার সকালে ঝালকাঠি টার্মিনাল থেখে ‘অ্যাডভেঞ্চার-৯’ নামের একটি লঞ্চ এবং ঐ লঞ্চের চার কর্মীকে আটক করেছে সদর থানা পুলিশ।

সদরঘাট নৌ-পুলিশের ডিউটি অফিসার আব্দুল্লাহ আল মামুন জানান, ঘন কুয়াশার কারনে এই সংঘর্ষে হতাহতের ঘটনা ঘটেছে।

চাঁদপুর বিআইডব্লিউটিএর উপ-পরিচালক (ট্রাফিক) বাবু লাল বৈদ্য জানান, ভোলার ঘোষেরহাট থেকে ছেড়ে আসা ঢাকা অভিমুখী এমভি জাকির সম্রাট-৩ লঞ্চটি গতকাল রাত দুইটার পর হাইমচর এলাকা অতিক্রম করছিলো। ঢাকা থেকে বরিশালগামী এমভি অ্যাডভেঞ্চার-৯ লঞ্চের সঙ্গে ওই লঞ্চের সংঘর্ষ হয়। এমভি কর্ণফুলী-৯ এর মাধ্যমে জাকির সম্রাট-৩ এর যাত্রীদের ঢাকায় পাঠানো হয়।

প্রত্যক্ষদর্শীরা বলছেন, ‘বিএনপির নেতাকর্মীদের একটি অংশ ঢাকায় দলের জনসভা থেকে ‘অ্যাডভেঞ্চার-৯’ নামক লঞ্চে করে বৃহস্পতিবার রাতে ঝালকাঠি ফিরছিলেন। রাত ২টার দিকে হাইমচর এলাকা অতিক্রম করছিল। তখন দুটি লঞ্চের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঝালকাঠিগামী অ্যাডভেঞ্চার-৯ লঞ্চের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।’

নিহতের নাম, পরিচয় এবং পরিসংখ্যা শুক্রবার দুপুর পর্যন্ত চুরান্ত ভাবে জনা যায়নি । তবে শুক্রবার দুপুর ১২টা পর্যন্ত গণমাধ্যমে প্রকাশিত তথ্য বলছে নিহতের সংখ্যা ৮ জন।

এ ঘটনায় আহতরা সবাই বরিশাল শেরে-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসাধীন রয়েছে বলে জানা গেছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট